Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

যোনি ছিল না, সরকারি হাসপাতালে বিরলতম অপারেশনে মা হলেন তরুণী

জানা গিয়েছে, ছোটো থেকেই তরুণীর মলদ্বার ও যোনি ছিল না। প্রথমে এসএসকেএম হাসপাতালে তাঁর মলদ্বারের চিকিৎসা হয়। সেই সমস্যা সমাধান হয়। কিন্তু যোনির সমস্যা রয়েই গিয়েছিল।

যোনি ছিল না, সরকারি হাসপাতালে বিরলতম অপারেশনে মা হলেন তরুণী

সরকারি হাসপাতালে বিরলতম অপারেশনে মা হলেন তরুণী

শেষ আপডেট: 22 October 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: যোনি ছিল না। বছর ২১ শের তরুণীর কৃত্রিম যোনি তৈরি করে সন্তানের জন্ম দেওয়ালেন রাজ্য সরকারি হাসপাতালে ডাক্তারবাবুরা। এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্য়ান্ড জেএনএম হাসপাতালের প্রসূতি বিভাগ। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২১ বছরের ওই তরুণী পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত। জটিল সমস্যা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে এসেছিলেন। জানা গিয়েছে, ছোটো থেকেই তরুণীর মলদ্বার ও যোনি ছিল না। প্রথমে এসএসকেএম হাসপাতালে তাঁর মলদ্বারের চিকিৎসা হয়। সেই সমস্যা সমাধান হয়। কিন্তু যোনিদ্বারের সমস্যা রয়েই গিয়েছিল।

কল্যাণী জেএনএম হাসপাতালে প্রসূতি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক মৌলি সাহা কাছে ২০২৩ সালে এসেছিলেন ওই তরুণী। যোনি নিয়ে সমস্যা মেটাতে এসএসকেএমের এক চিকিৎসকই তাঁকে ডাক্তার মৃগাঙ্কের কাছে পাঠিয়ে ছিলেন। এরপরেই ২০২৩ সালে একটি অস্ত্রোপচার হয় ওই তরুণী। কৃত্রিম যোনি তৈরি করেন কল্যাণী হাসপাতালের চিকিৎসকরা। তরুণীর জরায়ুর সঙ্গে যোনির সংযোগ করে দেন। এরপরেই গর্ভবতী হন ওই তরুণী। সোমবার একেবারে স্বাভাবিক উপায়ে পুত্রসন্তান জন্ম দিয়েছেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান জন্মের ক্ষেত্রে যোনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই সমস্যা খুবই বিরলতম। ১ লক্ষ মানুষের মধ্যে একজনের এমন ঘটনা দেখা যায়। বেসরকারি হাসপাতালে এই অপারেশন খুবই খরচ সাপেক্ষ। কিন্তু এই ক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনা খরচে ওই তরুণীর শারীরিক সমস্যার সমাধান করা হয়েছে। এতে খুশি তরুণী ও তাঁর পরিবার। 


```