Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

স্বাস্থ্যসাথী কার্ডে হার্টের বিরল অপারেশন ৭০ বছরের বৃদ্ধের, স্বস্তি ফিরল পরিবারে

চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদপিণ্ডের ভিতরে টিউমারের ঘটনা খুবই বিরল। এই রোগকে চিকিৎসা পরিভাষায় ' লা মায়ক্সোমা' বলা হয়। টিউমারের কারণে রোগীর শ্বাস নিতে সমস্যা দেখা দেয়।

স্বাস্থ্যসাথী কার্ডে হার্টের বিরল অপারেশন ৭০ বছরের বৃদ্ধের, স্বস্তি ফিরল পরিবারে

শেষ আপডেট: 23 November 2024 20:09

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক্স-রে করার পর বোঝা গেল হার্টে রয়েছে বড় সাইজের টিউমার৷ কিন্তু  এতবড় অপারেশন বেসরকারি হাসপাতালে করা তাদের কাছে অসম্ভব। বড্ড গরীব যে তাঁরা। মুশকিল আসান হল, স্বাস্থ্যসাথী কার্ড।  স্বাস্থ্যসাথী প্রকল্পে সম্পূর্ণ বিনা খরচে হৃদরোগের বিরল অপারেশনের সুবিধা মিলল বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার বর্ধমানের বামচাঁদাইপুর এলাকায় একটি নার্সিং হোমে এই অস্ত্রোপচার হয়েছে। এখন ভাল আছেন রোগী। স্বস্তিতে পরিবার।

গত এক বছর ধরে বুকে ব্যথায় কষ্ট পাচ্ছিলেন বর্ধমানের কাটোয়ার বাসিন্দা বামা মাল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও রোগ ধরতে পারেননি ডাক্তাররা। শেষে সোমবার বর্ধমানের বামচাঁদাইপুর এলাকায় জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি নার্সিংহোমের আউটডোরে চিকিৎসা করতে আসেন তিনি। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করার পরামর্শ দিলে তার হৃদপিণ্ডের ভিতরে টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদপিণ্ডের ভিতরে টিউমারের ঘটনা খুবই বিরল। এই রোগকে চিকিৎসা পরিভাষায় ' লা মায়ক্সোমা' বলা হয়। টিউমারের কারণে রোগীর শ্বাস নিতে সমস্যা দেখা দেয়। বামা মালের ক্ষেত্রে এই সমস্যাই ধরা পড়ে। অস্ত্রোপচারে তার প্রায় ১২৭২ বর্গ মিলি মিটার আয়তনের টিউমার ধরা পড়েছে।

এই ধরনের অস্ত্রোপচার খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এছাড়া, রোগীর বয়স বেশি থাকার কারণে ঝুঁকি আরোও বেড়ে যায়। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার করা হয়। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে এই অস্ত্রোপচার চলে বলে জানা যায়। অস্ত্রোপচারের পর রোগী সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দলে ছিলেন সপ্তর্ষি রায়, মণীশ শর্মা ও শুভংকর প্রামাণিক। তারা জানান, এই ক্ষেত্রে রোগীর নানারকম সমস্যা ছিল। অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ ছিল। সবরকম সতর্কতা নিতে হয় এসব ক্ষেত্রে। এনার ক্ষেত্রেও নেওয়া হয়েছে। 

৭০ বছরের বামা মাল কাটোয়ার কালসা গ্রামের বাসিন্দা। ক্ষেতমজুরের কাজ করেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরণের অস্ত্রোপচারের ক্ষেত্রে প্রায় ৭ লক্ষ টাকা খরচ হয়ে থাকে। স্বাস্থ্যসাথী প্রকল্পে বিনামূল্যে এই পরিষেবা সেবা পেয়ে হাসি ফুটেছে পরিবারের মুখে। ছেলে সুজন মাল জানান, প্রথম দিকে তো রোগই ধরাই পড়েনি। পরে যখন রোগ ধরা পড়ল তখন অপারেশনের খরচ নিয়ে পরিবারের সবাই চিন্তায় ছিলেন। স্বাস্থ্য সাথী কার্ডেই সমস্ত খরচ মিটেছে।


```