Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাম্পার-বাসের ভয়াবহ সংঘর্ষ পূর্ব বর্ধমানে, পিষে মারা গেল ৭ বছরের ছোট্ট অন্বেষা

এদিন একটি যাত্রী বোঝাই বাস সাতগাছিয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল। অন্যদিকে ঘাতক ডাম্পারটি আসছিল মেমারির দিক থেকে।

ডাম্পার-বাসের ভয়াবহ সংঘর্ষ পূর্ব বর্ধমানে, পিষে মারা গেল ৭ বছরের ছোট্ট অন্বেষা

দুর্ঘটনায় দুমড়ে গেছে বাস।

শেষ আপডেট: 30 June 2024 18:37

দ্য ওয়াল ব্যুরো: ৭ বছরের ছোট্ট মেয়ের প্রাণ চলে গেল ডাম্পারের সংঘর্ষে! রবিবার দুপুরে পূর্ব বর্ধমানে মেমারি-কাটোয়া রোডের দুর্গাডাঙার এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৩ জন। 

পুলিশ জানিয়েছে, মৃত ছোট্ট মেয়েটির নাম অন্বেষা কিস্কু। সে হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা ছিল।  দুর্ঘটনার পরে জখম বাসযাত্রীদের উদ্ধার করে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারজনকে় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ভর্তি করা হয় দু'জনকে। ১৮ জনকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের মধ্যে ৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সেখানেই মারা যায় ৭ বছরের অন্বেষা।

জানা গেছে, এদিন একটি যাত্রী বোঝাই বাস সাতগাছিয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল। অন্যদিকে ঘাতক ডাম্পারটি আসছিল মেমারির দিক থেকে। সে সময়ে দুর্গাডাঙায় বাস ও ডাম্পারের পাশাপাশি ধাক্কা লাগে। স্থানীয় বাসিন্দা অশোক চাদঁ জানান, সংঘর্ষের পরে বাসটি বেসামাল হয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। অন্যদিকে ডাম্পারটি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি ও মোটর বাইকে। 

পুলিশ যাওয়ার আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগান। মেমারি থানার পুলিশ বাস ও ডাম্পার দু'টিকেই আটক করেছে। 
 
 


```