Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ ঘণ্টায় ১৮ টি যমজ শিশুর জন্ম বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে, নজিরবিহীন ঘটনায় উচ্ছ্বাস

এর আগে রাজ্যের কোনও হাসপাতালে এমন নজির আছে বলে  মনে করতে পারছেন না কেউ। 

২৪ ঘণ্টায় ১৮ টি যমজ শিশুর জন্ম বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে, নজিরবিহীন ঘটনায় উচ্ছ্বাস

২৪ ঘণ্টায় ১৮ টি যমজ শিশুর জন্ম

শেষ আপডেট: 17 October 2024 18:17

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মাত্র ২৪ ঘণ্টায় ১৮ টি যমজ শিশুর জন্ম হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। একে বিরলতম ঘটনা বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে রাজ্যের কোনও হাসপাতালে এমন নজির আছে বলে  মনে করতে পারছেন না কেউ। 

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, নবজাতকদের মধ্যে ১১ জন কন্যাসন্তান। ৭ জন পুত্রসন্তান। সব শিশু ও তাদের মায়েরাও সুস্থ আছেন। চারজনের ওজন কম থাকায়  তাদের এনআইসিইউতে রাখা আছে। তারাও ভাল আছে। তিনি বলেন, "হাসপাতালের সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই চাপ সামলেছেন জুনিয়র ডাক্তাররা। যমজ শিশুর জন্ম সব সময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল।"

বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, রেফারেল হাসপাতাল হওয়ায় অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয় এখানে। পরিসংখ্যানে দেখা যায়, ৮০ জনের মধ্যে একজন প্রসূতি যমজ সন্তানের জন্ম দেন। তিনি বলেন, "এবার একটি ছাড়া সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে। চিকিৎসক, জুনিয়র ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীরা দারুনভাবে এই চ্যালেঞ্জ নিয়েছেন।"

বর্ধমানের কাইতির বাসিন্দা কৃষ্ণা নায়েক। তার পরিবারে যমজ কন্যা জন্মানোয় নাম দিয়েছেন লক্ষ্মী আর সরস্বতী। বেজায় খুশি এই পরিবার। শিখা সাঁতরা জানান, তার ভাগ্নীরও যমজ শিশু জন্মেছে। তাঁরা বলেন, "হাসপাতালের ব্যবস্থাপনা   খুব ভাল। ডাক্তারবাবুরাও খুবই আন্তরিক।"


```