Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুনের চেষ্টায় তৃণমূলের ১২ নেতার ১০ বছরের জেল, বর্ধমান আদালতে ৩ বছরের সাজা মহিলা নেত্রীর 

গত সোমবার এই মামলায় তৃণমূলে হেভিওয়েট ১৩ জন নেতা ও কর্মীকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র।

খুনের চেষ্টায় তৃণমূলের ১২ নেতার ১০ বছরের জেল, বর্ধমান আদালতে ৩ বছরের সাজা মহিলা নেত্রীর 

শেষ আপডেট: 28 March 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ২০১৭ সালের খুনের চেষ্টার মামলায় বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তাকে তিনবছর কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানার নির্দেশ দিল আদালত (Bardhaman Verdict)। একই সঙ্গে ওই মামলায় বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, দলের নেতা শেখ জামাল, কার্তিক বাগ সহ  ১২ জনকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

গত সোমবার এই মামলায় তৃণমূলে (tmc leaders)হেভিওয়েট ১৩ জন নেতা ও কর্মীকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নাড়ীগ্রাম দাসপাড়ায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য জীবন পালের বাবা দেবু পাল। তাঁর স্ত্রী সন্ধ্যারানি পাল পরের দিন বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, শাসকদলের ক্ষমতাসীন নেতারা দেবু পালকে বেধড়ক মারধর করে। তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। 

এই ঘটনায় খুনের চেষ্টা, মারধর সহ একাধিক ধারায় বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি  কাকলি তা গুপ্ত, ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য,পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এবং রায়ান ১ নম্বর অঞ্চলের সভাপতি সেখ জামাল সহ ১৩  জনকে ২৪  মার্চ দোষী সাব্যস্ত করেন বর্ধমানের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। সেদিনই আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে অসুস্থ বোধ করায় কাকলি তা গুপ্ত , মানস ভট্টাচার্য, কার্তিক বাগ এবং  সেখ জামালকে  নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেলের জরুরি বিভাগে। বুকে তীব্র ব্যথা ও ইসিজি রির্পোটে সমস্যা থাকায়  কাকলি তা গুপ্তকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের শাখা অনাময়  সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার আদালতে অভিযুক্তরা সকলে হাজির না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে যায়। 

বুধবার দুপুরের পর  আদালতে নিয়ে আসা অভিযুক্ত ১২ জনকে। কাকলি তা গুপ্তের বয়ান হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোনেন বিচারক। বৃহস্পতিবার এক আইনজীবীর মৃত্যুতে সাজা ঘোষণা আবার পিছিয়ে যায়।

শুক্রবার নানা কারণে রায়দান বিলম্বিত হলেও বিকেলে চূড়ান্ত রায় ঘোষণা করলেন বিচারক। আইনজীবীরা জানান, অসুস্থতার কারণে কাকলি তা গুপ্তের তিন বছরের সাজা ঘোষণা হয়েছে। কাকলি তা গুপ্তের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান, নিয়ম মেনে এদিনই তাঁরা কাকলি তা গুপ্তের জামিনের আবেদন করবেন।


```