Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ মাস বয়সেই রেলে চাকরি পেল একরত্তি মেয়ে!

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১০ মাস বয়সেই রেলে চাকরি পেল একরত্তি মেয়ে! ভারতীয় রেলের (Indian Rail) রায়পুর ডিভিশনে ইতিহাস তৈরি হয়েছে তার হাত ধরেই। এমন ঘটনা আগে কখনও হয়নি। রেলে এমনিতে মেয়েদের জন্য মাইনর রেজিস্ট্রেশন হয়েই থাকে। আগে থেকে

১০ মাস বয়সেই রেলে চাকরি পেল একরত্তি মেয়ে!

শেষ আপডেট: 7 July 2022 10:26

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১০ মাস বয়সেই রেলে চাকরি পেল একরত্তি মেয়ে! ভারতীয় রেলের (Indian Rail) রায়পুর ডিভিশনে ইতিহাস তৈরি হয়েছে তার হাত ধরেই। এমন ঘটনা আগে কখনও হয়নি।

রেলে এমনিতে মেয়েদের জন্য মাইনর রেজিস্ট্রেশন হয়েই থাকে। আগে থেকে চাকরির জন্য তার নাম নথিভুক্ত করা থাকে। বড় হয়ে, পরিণত বয়সে চাকরি পেয়ে যায় সে। রেলকর্মী হিসেবে সবরকম সুযোগ সুবিধাও পায় তারা। ছত্তীসগড়ের ভিলাইয়ের পিপি ইয়ার্ডে কাজ করতেন এই একরত্তি মেয়ের বাবা রাজিন্দার কুমার। কিন্তু গতবছর তিনি এবং তাঁর স্ত্রী একটি পথ দুর্ঘটনায় মারা যান। বাবা-মার মৃত্যুর কারণে রেলের তরফে তার পাশে থাকা হবে। চাকরি দেওয়া হবে তাকে। তার জন্যেই একরত্তির নাম রেজিস্টার করা হয়েছে। দশ মাসেই চাকরি পেয়ে গেছে মেয়েটি।

রেলের সিনিয়র ডিভিশনাল পার্সোনেল অফিসার উদয় কুমার ভারতী বলেন, রেলে মেয়েরা চাকরি করতেই পারেন। এক্ষেত্রে বাচ্চা মেয়েটির ভবিষ্যৎ নিশ্চিত করতে আগেভাগে তাঁর নাম রেজিস্টার করে রাখা হল। যাতে ভবিষ্যতে তাঁকে কোনও সমস্যায় পড়তে না হয়। বাচ্চাটিকে মানুষ করে তুলতে যা যা দরকার হবে সবরকমভাবেই সহায়তা করবে রেল। একইসঙ্গে তাঁর পরিবারের লোকজনকে বাচ্চাটির যত্ন নিতে, তাকে যথাযথ শিক্ষা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: হাঁসফাঁস গরমে দাপিয়ে জলকেলি করছে শিলার ছানারা! রয়্যাল-শাবকদের নাম কী জানেন, দেখুন ভিডিও


```