Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাকাউন্ট থেকে এক কোটি ৪১ লক্ষ টাকা গায়েব, বর্ধমান পুরসভার অফিসারকেই তলব নাগপুর পুলিশের

সমন পেয়ে ওই আধিকারিক-সহ পুরসভার আরও আট অফিসার মহারাষ্ট্রের নাগপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।  

অ্যাকাউন্ট থেকে এক কোটি ৪১ লক্ষ টাকা গায়েব, বর্ধমান পুরসভার অফিসারকেই তলব নাগপুর পুলিশের

বর্ধমান পুরসভা

শেষ আপডেট: 9 November 2024 18:07

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে এক কোটি ৪১ লক্ষ টাকা লোপাটের ঘটনায় বর্ধমান পুরসভার এক আধিকারিককে ডেকে পাঠাল নাগপুর পুলিশ। সমন পেয়ে ওই আধিকারিক-সহ পুরসভা আরও আট অফিসার মহারাষ্ট্রের নাগপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।  

তদন্তকারীরা মনে করছেন, চেক ক্লিয়ারেন্সের ক্ষেত্রে ওই আধিকারিকের ভূমিকা রয়েছে। যদিও পুরকর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাঁদের দাবি, সবটাই সাইবার অপরাধীদের কাজ। তারা দু’টি চেক থেকে টাকা তুলেছিল। একটিতে ৪৮ লক্ষ এবং অন্যটিতে ৯৩লক্ষ টাকা তুলে নেয়। ৪৮ লক্ষ টাকা ইতিমধ্যে ফেরত পাওয়া গিয়েছে বলে জানান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তিনি বলেন, "বাকি টাকাও দ্রুত ফেরত দেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন।" 
 

পরেশচন্দ্র সরকার বলেন, আমাদের আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পুরসভার অ্যাকাউন্ট থেকে ওই টাকা তোলা হয়েছে। চেকের মাধ্যমে দু’ধাপে টাকা তোলা হয়। বর্ধমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে পুরসভা। নাগপুর থেকে টাকা ওঠায় সেখানকার ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্থানীয় সাইবার থানায় অভিযোগ করে। পুলিশ তদন্তে নেমে পুরসভার ওই আধিকারিকের নাম পায়। তারপরই তাঁকে চিঠি দিয়ে ডাকা হয়। 

এক আধিকারিক বলেন, "সাইবার অপরাধীরা সাধারণত অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তোলে। কিন্তু এক্ষেত্রে তাঁরা চেকের মাধ্যমে টাকা তোলায় বেশ কিছু সংশয় রয়েছে। পুরকর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানানোয় টাকা বাজেয়াপ্ত করা সম্ভব হয়। তা না হলে সে টাকা তুলে নিত। সম্প্রতি আসানসোল পুরসভার টাকাও উধাও হয়েছে। তবে সাইবার অপরাধীরা এখন বিভিন্ন কৌশলে টাকা হাতাচ্ছে। চেক ক্লোন করে তারা টাকা তুলেছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।" 

পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোটা অঙ্কের টাকা অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষও তদন্তে নামে। পরে জানা যায়, মহারাষ্ট্রের নাগপুরের একটি ব্যাঙ্কের শাখা থেকে টাকা তোলা হয়েছে। পুলিশের দাবি, সাইবার অপরাধীরা এখন সরকারি অ্যাকাউন্টগুলিকে টার্গেট করছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা হাতিয়েছে। তবে বর্ধমান পুরসভার চেক কী ভাবে ক্লোন হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চেকে সই নকল করা হয়। সবকিছুই নিখুঁতভাবে করা হয়েছে। সে কারণেই সর্ষের মধ্যে ভূত রয়েছে কি না, সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। 

পুরসভার চেয়ারম্যান বলেন, "তদন্তকারীরা তাঁদের মতো করে সবকিছু দেখছেন। তবে আমাদের বিশ্বাস, কোনও আধিকারিক এর সঙ্গে যুক্ত নন। আইনজীবীরা গিয়ে তদন্তকারীদের সামনে যুক্তি তুলে ধরবেন। আমরা সব টাকা পেয়ে যাব বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। পরবর্তী সময়ে আমরা আরও বেশি সতর্ক থাকব।"


```