Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন চিড়িয়াখানা দেখতে চান, ভিড় না ঠেলেই? ঘণ্টা দুয়েকের পথ পেরিয়ে ঘুরে আসুন রমনা বাগানে

নতুন চিড়িয়াখানা দেখতে চান, ভিড় না ঠেলেই? ঘণ্টা দুয়েকের পথ পেরিয়ে ঘুরে আসুন রমনা বাগানে

শেষ আপডেট: 18 December 2024 20:12

চন্দন ঘোষ 

শীত পড়েছে। বাঙ্গালিদের ঘুরতে যাওয়ার বাকেট লিস্টে চিড়িয়াখানা থাকবে না এটা সাধারণত হয় না। রাজ্যে চিড়িয়াখানা বলতে হয় উত্তরবঙ্গের দার্জিলিঙের চিড়িয়াখানা, নয়তো দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতার আলিপুর চিড়িয়াখানা। এই দুই চিড়িয়াখানায় যারা যেতে পারেন না, তাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে বর্ধমান চিড়িয়াখানা। অনেকেই ভাবছেন তো? বর্ধমানে আবার কোন চিড়িয়াখানার কথা বলছি। 'রমনা বাগান মিনি জু'। 'মিনি' শব্দটি এই চিড়িয়াখানার নামের যুক্ত হলেও এখানে রয়েছে প্রচুর পশুপাখি। দেখা মিলবে বাঘ মামারও। 

রমনা বাগান তৈরি রাজাদের আমলে। আশপাশের লোকজন অর্থাৎ স্থানীয়রা এর সম্পর্কে ওয়াকিবহল। কিন্তু কর্তৃপক্ষ ও বনকর্মীদের লক্ষ্য হল এই চিড়িয়াখানার কথা রাজ্যের সমস্ত মানুষের কাছে তুলে ধরা। এখানে ঢুকলেই দেখা মিলতে পারে ময়ূর, উট পাখিদের। ইতি উতি রয়েছে চিতা বাঘ। রোদ পোহানো কুমিররা হতে পারে আপনার সেলফির সঙ্গী। পাখিদের কিচিরমিচিরের মাঝেই দেখা দিতে পারে ময়ূর। 

কর্তৃপক্ষের তরফেব জানা গিয়েছে শীত পড়তেই ভিড় বাড়ছে বর্ধমানের এই মিনি চিড়িয়াখানায়। এটি ঢেলে সাজানোর কাজ চলছে শেষ কয়েক বছর ধরে। নতুন অতিথিদের আনারও চেষ্টা করছেন তাঁরা। এনক্লোসার তৈরি হচ্ছে। এবিষয়ে ডিএফও জানান, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, জলহস্তী-সহ আরও কিছু পশুপাখি এই চিড়িয়াখানায় খুব শিগগিরই আসতে চলেছে। যা স্বভাবতই পর্যটকদের আকর্ষণ বাড়াবে। 

চিড়িয়াখানার আধিকারিক তরুণ কান্তি বন্দ্যোপাধ্যায় জানান, আপাতত এখানে একটি নোনা জলের কুমির, ছয়টি মিষ্টি জলের কুমির, ভাল্লুক, শিয়াল, সজারু, হরিণ, সাপ ময়ূর ও উটপাখি রয়েছে। এদের দেখতে প্রতিদিন ভিড় হচ্ছে।

'এখানে শীতে আসতে বেশ ভালই লাগে। মন ভাল হয়ে যায়।' বলছেন পর্যটকরা।

রমনা বাগানে আসতে পারেন আপনিও। খুব একটা ঝক্কির বিষয় নয়। কাছেই রয়েছে জাতীয় সড়ক, রয়েছে বাস টার্মিনাস ও খুব কাছেই রয়েছে স্টেশনও। বর্ধমান জংশন থেকে লোকাল ট্রেনে এখানে আসতে পারেন। বাসও রয়েছে। সকালে আসলে খাবারের কোনও অসুবিধা হবে না কারণ আশপাশেই বেশ কিছু রেস্তরাঁ, চায়ের দোকান এবং ভাতের হোটেল রয়েছে। 

শুধু মাথায় রাখতে হবে বৃহস্পতিবার করে এই চিড়িয়াখানাটি বন্ধ থাকে রক্ষণাবেক্ষণের জন্য। বাকি প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চিড়িয়াখানার দরজা সকলের জন্য খোলা থাকে। কর্তৃপক্ষ বলছে, হাওয়া বদল করতে চাইলে একবার ঘুরে যেতেই পারেন বর্ধমানের রমনা বাগানে। মন্দ লাগবে না।


```