Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাষ্ট্রীয় শোকেও গাড়িতে জাতীয় পতাকা! প্রশ্ন করতেই রেগে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ 

সরকারি এই অনুষ্ঠানে আসা মন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা লাগানো ছিল। এই বিষয় নিয়ে  সাংবাদিকরা প্রশ্ন করায় মেজাজ হারালেন মন্ত্রী স্বপন দেবনাথ। 

রাষ্ট্রীয় শোকেও গাড়িতে জাতীয় পতাকা! প্রশ্ন করতেই রেগে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ 

মন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা

শেষ আপডেট: 31 December 2024 19:19

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন, তার মধ্যেই গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরতে দেখা গেল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে। রবিবার বর্ধমান শহরের টাউন হল ময়দানে শুরু হল 'খাদি মেলা'। সরকারি এই অনুষ্ঠানে আসা মন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা লাগানো ছিল। এই বিষয় নিয়ে  সাংবাদিকরা প্রশ্ন করায় মেজাজ হারালেন মন্ত্রী স্বপন দেবনাথ। 

যেখানে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে সেখানে কীভাবে গাড়িতে জাতীয় পতাকা  লাগাতে পারেন। সাংবাদিকরা এই প্রশ্ন করতেই চটে যান তিনি। যদিও সঙ্গে সঙ্গে তাঁর গাড়ির চালককে নির্দেশ দেন গাড়ি থেকে জাতীয় পতাকাটি খুলে দিতে।  দীর্ঘদিনের আইনজীবী ও রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী কীভাবে রাষ্ট্রীয় শোক পালনের মধ্যে গাড়িতে জাতীয় পতাকা লাগাতে পারেন, সেই প্রশ্ন উঠেছে। 

মঙ্গলবার বিকেলে বর্ধমানের টাউনহল ময়দানে খাদি মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, বিধায়ক খোকন দাস, পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার-সহ অন্যরা। রাষ্ট্রীয় শোক চলছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মরণে। তাই এদিনের অনুষ্ঠানে কোনও আড়ম্বর ছিল না। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে কোনও গানও হয়নি। 

সবই ঠিক ছিল।কিন্তু তাল কাটল মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর গাড়িতে ওঠার সময়। রাষ্ট্রীয় শোকের আবহে মন্ত্রীর গাড়ির বনেটে লাগানো ছিল জাতীয় পতাকা। সেই পতাকা অর্ধনমিত করা হয়নি। গাড়িতে কেন জাতীয় পতাকা স্বপনকে প্রশ্ন করতেই মেজাজ হারালেন তিনি। প্রথমে অবশ্য সাফাই দেন। "আমার অগোচরে হতে পারে। এটা এমন কিছু নিউজ করার ব্যাপার নয়। ভুল হতেই পারে, ড্রাইভার ভুল করেছেন।" 

এরপরই তিনি মেজাজ হারিয়ে বলেন, "আপনি লিখে দিন না ভুল করেছি তো কী হয়েছে। এত পজেটিভ নিউজ থাকতে ওটাই আপনার চোখে পড়ল, ওটাই নিউজ করতে মনে হল। সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করি না, তাই বলে এরকম নিউজ করে বাজার গরম করবেন না।" সাংবাদিকদের রীতিমতো শাসাতেও দেখা যায় তাঁকে।


```