Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাচ গোলাপে মাতোয়ারা ভালবাসার দিন, পকেট ফেল হলেও হাত বাড়ালেন অনেকেই

দেশি গোলাপের পাশাপাশি এবার ডাচ গোলাপে মাতোয়ারা হল ভ্যালেন্টাইন্স ডে'র বাজার। দাম একটু বেশি হলেও সমঝদারদের মধ্যে এই গোলাপেরই কদর।

ডাচ গোলাপে মাতোয়ারা ভালবাসার দিন, পকেট ফেল হলেও হাত বাড়ালেন অনেকেই

শেষ আপডেট: 14 February 2024 18:58

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দেশি গোলাপের পাশাপাশি এবার ডাচ গোলাপে মাতোয়ারা হল ভ্যালেন্টাইন্স ডে'র বাজার। দাম একটু বেশি হলেও সমঝদারদের মধ্যে এই গোলাপেরই কদর।

বাঙালির আটপৌরে জীবনেও এখন জমজমাট প্রেম দিবস। গত দেড় দশকে বেড়েছে ভ্যালেন্টাইন ডে নিয়ে উন্মাদনা। বেড়েছে পাল্লা দিয়ে গোলাপের চাহিদা। বাজারেও এখন হরেকরকমের গোলাপের বিকিকিনি। রং-বাহারি গোলাপে ভরে উঠেছে দোকানগুলি।

মঙ্গলবার সকাল থেকেই ডাচ গোলাপের বাহার দেখা গেছে বাজারে। দেশি গোলাপের পাশাপাশি বেঙ্গালুরু থেকে এসেছে 'ডাচ' গোলাপও। সেই ডাচ গোলাপের রঙ সাদা, গোলাপি, হলুদ, মেরুন। তার দামও সাধারণ গোলাপের থেকে ৩-৪ গুণ বেশি। ভালোবাসার দিনে ঐতিহ্যবাহী লাল গোলাপের বাইরে গিয়ে এই 'সুন্দরী' গোলাপও এবার নজর কেড়েছে।

বিক্রেতারা জানিয়েছেন, দেশি গোলাপ প্রতি পিস ১০ থেকে ২০  টাকা দরে বিক্রি হয়েছে। এই গোলাপের রূপ-জেল্লাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বেঙ্গালুরু থেকে আসা ডাচ গোলাপ। ৩৫-৪০ টাকা দাম দিয়েই গোলাপ কিনেছেন প্রেমিক-প্রেমিকারা। দাম একটু বেশি হলেও  প্রেমের দিনে তার পরোয়া করেননি অনেকেই। 

খুচরো  গোলাপের পাশাপাশি শুধুমাত্র গোলাপ দিয়ে তোড়া বা বাস্কেট বানিয়েছেন অনেকেই। লাল গোলাপের সঙ্গে ডাচ গোলাপের মিশিয়ে যে বাস্কেটগুলি তৈরি হয়েছে সাড়ে তিনশো থেকে চারশো টাকায় বিক্রি হয়েছে।


```