Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সবজি কিনতে এসেছিলেন, ফিরে যাওয়ার সময় আচমকাই ভেঙে পড়ল স্টেশনের শেড

বরাত জোরে বেঁচে গেছেন দুজনেই। সখীদেবী আর পুনমদেবী প্রতি সপ্তাহে বর্ধমানে আসেন সবজি কিনতে। বিহারের মজফরপুরের আখাড়াঘাট থেকে। সেখানেই তাঁদের বাড়ি।

সবজি কিনতে এসেছিলেন, ফিরে যাওয়ার সময় আচমকাই ভেঙে পড়ল স্টেশনের শেড

শেষ আপডেট: 13 December 2023 19:21

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বরাত জোরে বেঁচে গেছেন দুজনেই। সখীদেবী আর পুনমদেবী প্রতি সপ্তাহে বর্ধমানে আসেন সবজি কিনতে। বিহারের মজফরপুরের আখাড়াঘাট থেকে। সেখানেই তাঁদের বাড়ি।

বুধবার ভোরের ট্রেনে বর্ধমান স্টেশনে নামেন তাঁরা। শহরের তেঁতুলতলার পাইকারি সবজি বাজারে যান। সেখানে সবজি কেনার পর দুপুরে আপ হাওড়া-মজফরপুর এক্সপ্রেস ধরার জন্য আসেন বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে শেডের নীচে বসেছিলেন তাঁরা। দুপুর তখন ১২ টা হবে। হুড়মুড় করে ২ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক। প্রথমে বিকট শব্দ পেয়ে চমকে যান তাঁরা। 

পুনমদেবী বলেন, “বিকট আওয়াজ শুনেই পালানোর চেষ্টা করি। কিন্তু জলের তোড়ে তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখনই একটা টিনের টুকরো হাতে লাগে।” পুনম দেবীর হাতে চোট লাগে, আর সখিদেবীর পিঠে পড়ে লোহার টুকরো। দুজনেই জখম হন। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। ঘণ্টাখানেক পর তাদের দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যায় তাঁরা আপ মিথিলা এক্সপ্রেস ধরে বাড়ি ফেরেন। বাড়ি যে আর ফিরতে পারবেন সেই আশা একরকম ছেড়েই দিয়েছিলেন দুজন। 

সখিদেবী জানান, তাঁরা প্রতি সপ্তাহে একদিন করে বর্ধমানে আসেন। তেঁতুলতলা বাজারে সবজি কিনে ফিরে যান। আজও তাই এসেছিলেন। বুধবার ভোরের ট্রেনে চলে এসেছিলেন। কিন্তু সব্জির দাম বেশি থাকায় দরে পোষায়নি। তাই ভাঙা মনে ফিরে যাওয়ার ট্রেনের অপেক্ষায় বসেছিলেন। আওয়াজ পাওয়ার পর আচমকা সব অন্ধকার। হুডোহুড়ি। এইরকম ঘটবে স্বপ্নেও ভাবেননি কোনওদিন।


```