Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অডিটের কাজ শেষ, তার মধ্যে পঞ্চায়েত অফিসে চুরি হয়ে গেল জরুরি নথি ও হার্ড ডিস্ক

অডিটের কাজ শেষ হওয়ার পরেই পঞ্চায়েত অফিসে চুরি! এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে । দিন তিনেক আগে গ্রামপঞ্চায়েতে বার্ষিক অডিটের কাজ শেষ হয়েছে। তারপরেই দুঃসাহসিক চুরি ঘটে গেল পঞ্চায়েত অফিসে। 

অডিটের কাজ শেষ, তার মধ্যে পঞ্চায়েত অফিসে চুরি হয়ে গেল জরুরি নথি ও হার্ড ডিস্ক

শেষ আপডেট: 12 December 2023 18:11

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অডিটের কাজ শেষ হওয়ার পরেই পঞ্চায়েত অফিসে চুরি! এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে । দিন তিনেক আগে গ্রামপঞ্চায়েতে বার্ষিক অডিটের কাজ শেষ হয়েছে। তারপরেই দুঃসাহসিক চুরি ঘটে গেল পঞ্চায়েত অফিসে। 

মঙ্গলবার সকালে ভাতারের বলগোনা গ্রামপঞ্চায়েত অফিস খুলতে গিয়ে এক পঞ্চায়েত কর্মী দেখেন দফতরের সমস্ত কাগজপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। ঘটনা নজরে আসতেই ওই কর্মী প্রধানকে খবর দেন। পুলিশকেও ডেকে পাঠানো হয়। যদিও পঞ্চায়েত অফিস থেকে ঠিক কী কী চুরি গিয়েছে, তা এখনও সম্পূর্ণ জানা যায়নি। সূত্রের খবর, বেশকিছু গুরুত্বপূর্ণ নথি দফতরে পাওয়া যাচ্ছে না। 

ভাতার থানার ওসি অরুণ কুমার সোম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।  

ভাতারের বলগোনা রেলস্টেশনের কাছাকাছি রয়েছে পঞ্চায়েত দফতর। দোতলা ভবনের ওপরের তলায় রয়েছে পাশাপাশি চারটি ঘর। একটিতে প্রধান বসেন। আর একটি উপপ্রধানের ঘর। বাকি দুটিতে অন্যান্য কর্মীরা কাজ করেন। উপপ্রধানের ঘর এবং বাকি তিনটি ঘর মিলে রয়েছে মোট ১২টি ছোট বড় আলমারি। পঞ্চায়েত দফতরে মোট আটটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। যেগুলির হার্ডডিস্ক ছিল প্রধানের ঘরে।

জানা গিয়েছে, পঞ্চায়েতের কর্মী প্রদ্যুৎ সাঁতরা সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ প্রধানের কাছ থেকে চাবি এনে যখন অফিস খুলতে যান, সেই সময়ে তিনি দেখেন, একতলায় মূল গেটের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি ফিরে গিয়ে প্রধান লয়লা বেগম চৌধুরীকে জানান। তাঁর বাড়ির পঞ্চায়েত দফতরের কয়েক মিটার দূরে অবস্থিত। 

খবর পেয়েই লয়লা বেগম পঞ্চায়েত অফিসে যান। তিনি গিয়ে দেখেন, মূল গেটের পাশাপাশি দোতলার চারটি ঘরের তালাও ভাঙা। ঘরগুলির মধ্যে থাকা প্রায় সবকটি আলমারি লন্ডভন্ড করা। ঘরের জিনিসপত্র তছনছ হয়ে রয়েছে। পাশেই পড়ে রয়েছে ভাঙা তালাগুলি। এরপরেই প্রধান পুলিশকে খবর দেন।  ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী।

এই ঘটনা নিয়ে প্রধান বলেন,"এখনও পর্যন্ত ঠিক কী কী চুরি গিয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে কিছু নথিপত্র চুরি গিয়েছে। আমরা পুলিশের কাছে এফআইআর করেছি।"

জানা গিয়েছে, প্রধানের ঘরের টেবিলের ড্রয়ার ভেঙেছে দুষ্কৃতীরা। তার ঘর থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়েছে। এছাড়া বাকি তিনটি ঘরের মোট নয়টি আলমারি খুলে নথিপত্র তছনছ করেছে। চাবি খুঁজে বের করে এরমধ্যে তিনটি আলমারির খোলে চোরেরা। বাকিগুলি ভেঙে ফেলেছে।


```