Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তৃণমূলের ঝান্ডা হাতে রাস্তায় কীর্তির তুমুল নাচ! পুলিশকর্মীকে দিলেন ফিটনেসের পাঠ

দলীয় পতাকা হাতে নিয়ে হাত পা ছড়িয়ে বলিউডি স্টাইলে নাচতেও দেখা যায় ষাটোর্ধ্ব কীর্তি আজাদকে।

তৃণমূলের ঝান্ডা হাতে রাস্তায় কীর্তির তুমুল নাচ! পুলিশকর্মীকে দিলেন ফিটনেসের পাঠ

শেষ আপডেট: 24 March 2024 20:27

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রচারে বেরিয়ে কত কাণ্ডই না করতে হয়! ভোটে দাঁড়িয়ে জনগণের অনুগ্রহ পেতে বিচিত্র সব আচরণ করতে দেখা যাচ্ছে প্রার্থীদের। যেমন করতে দেখা গেল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। বাজনার তালে তালে রাস্তায় নাচলেন কীর্তি। সঙ্গে বাংলার পুলিশ কর্মীদের ফিট থাকার পরামর্শ দিলেন। 

ভোটের প্রচারে কেউ রান্না করছেন। কেউ লোকাল ট্রেনে ঝালমুড়ি খাচ্ছেন। কেউ বা চা বানাচ্ছেন। কেউ জমিতেই নেমে পড়ছেন। সবই ভোটের দায়ে। দু'সপ্তাহে আগে ভোট ময়দানে নেমেছেন প্রাক্তন ক্রিকেটার। ময়দান এতদিন ফাঁকাই ছিল। কিন্তু শনিবার বামেরা প্রার্থীর নাম ঘোষণা করেছে।  যদিও বিজেপি প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি। কিন্তু কীর্তি বিরোধীদের টক্কর দিতে জোরদার লড়াই চালাচ্ছেন। 

রবিবার পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরে প্রচারে গেছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা। সেখানে দলীয় কার্যালয়ের কাছেই একটি কালীমন্দিরে গিয়ে ভক্তিভরে পুজো দেন। সঙ্গে ছিলেন দলের বিধায়ক নিশীথ মালিক, জেলা নেতা সুভাষ মণ্ডল। পরে ব্যাণ্ডের বাজনার তালে তালে নাচলেন। দলীয় পতাকা হাতে নিয়ে  হাত পা ছড়িয়ে বলিউডি স্টাইলে নাচতেও দেখা যায় ষাটোর্ধ্ব কীর্তি আজাদকে। পরে মাদলও বাজান।

আজাদ জানান, "এটা দিদির ঝান্ডা। কর্মীদের উৎসাহ, বিধায়কের উপস্থিতি, আদিবাসীদের সাজ আর বাজনা। তাই পা নিজে থেকেই নেচে উঠল।"

মিছিলে থাকা এক পুলিশ কর্মীর ভুঁড়ি দেখে তাঁকে ফিট থাকার পরামর্শও দেন ক্রিকেটার সাংসদ । বলেন, "আমি ফিট থাকার জন্য সবাইকে বলি। ফিটনেসের দিকে খেয়াল রাখলে স্বাস্থ্য ভাল থাকবে, মাথা ভাল কাজ করবে, উজ্জীবিত থাকবেন, কাজে মন দিতে পারবেন। আমি  পুলিশ  কর্মীকে বলেছি আমার সঙ্গে প্রতিদিন চলুন, আমি ফিট করে দেব।"


```