
শেষ আপডেট: 15 May 2023 10:25
দ্য ওয়াল ব্যুরো: জাভির ছোঁয়ায় চাঙ্গা বার্সেলোনা (Barcelona)। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগে হয়তো ব্যর্থ হয়েছে দল। কিন্তু লা লিগায় (La Liga title) দারুণ দৌড়ল বার্সা। লিওনেল মেসি, ইনিয়েস্তা, জাভিরা চলে যাওয়ার পরে বার্সা হাঁটছিল ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। সেই অবস্থা থেকে খানিক মুক্তি স্প্যানিশ জায়ান্টের।
জাভি হার্নান্দেজের ছেলেরা দেখালেন কঠিন সংকল্প ও জোরদার লড়াই শেষে সাফল্যের মুখ দেখা যায়। স্প্যানিশ লা লিগার ৪ ম্যাচ বাকি থাকতেই ২৭তম লিগ শিরোপা জয় বার্সার।
২০২১ সালে লিওনেল মেসি চলে যাওয়ার পর এই প্রথম কোনও লিগ খেতাব ঘরে তুলল বার্সা। কাতালান ডার্বিতে এস্পানিওলের মাঠে গিয়ে ৪-২ ব্যবধানে জিততেই উৎসব শুরু হয়ে গিয়েছে।
দলের হয়ে জোড়া গোল রবার্ট লেভানদস্কির। বাকি দুই গোল করলেন অ্যালেক্স বালদে এবং হুলিয়ান কোউন্দে। এস্পানিওলের হয়ে ২ গোল করেন জাভিয়ের পুয়াদো এবং জোসেলু।
এস্পানিওলের বিপক্ষে এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৮৫। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭১। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদেরও সমান ম্যাচে পয়েন্ট ৬৯।
লা লিগার তালিকার যা অবস্থা তাতে করে বার্সা বাকি চার ম্যাচ হারলেও খেতাব পেতে সমস্যা হবে না। এমনকী রিয়াল সব ম্যাচ জিতলেও দুই পয়েন্টের ব্যবধান থেকেই যাবে।
অশান্ত পাকিস্তানে ব্রিজে সোনার মুকুট কলকাতা মেট্রো রেলের কর্মী সুমিতের