Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানসারে আক্রান্ত মা, তাঁর মাথা কামানোর পরেই নিজের চুল কেটে ফেলল ছেলে! ভিডিওতে চোখে জল

দ্য ওয়াল ব্যুরো: মা মারণ রোগ ক্যানসারে আক্রান্ত (Cancer patient)। চিকিৎসা চলছে। কেমোথেরাপির দরুন ক্রমশই ঝরে পড়ছে চুল। তাই চুল কামিয়ে ন্যাড়া হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মা। ছেলে পেশায় নাপিত, ফলে এ ব্যাপারে তাঁর চেয়ে উপযুক্ত আর আছে কে! ত

ক্যানসারে আক্রান্ত মা, তাঁর মাথা কামানোর পরেই নিজের চুল কেটে ফেলল ছেলে! ভিডিওতে চোখে জল

শেষ আপডেট: 12 May 2023 13:40

দ্য ওয়াল ব্যুরো: মা মারণ রোগ ক্যানসারে আক্রান্ত (Cancer patient)। চিকিৎসা চলছে। কেমোথেরাপির দরুন ক্রমশই ঝরে পড়ছে চুল। তাই চুল কামিয়ে ন্যাড়া হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মা। ছেলে পেশায় নাপিত, ফলে এ ব্যাপারে তাঁর চেয়ে উপযুক্ত আর আছে কে! তাই ছেলের স্যালোঁতেই চুল কেটে ফেলতে হাজির হয়ে গিয়েছিলেন মা। কিন্তু তারপরেই ছেলে যা করল, তাতে নেটিজেনদের চোখের জল বাঁধ মানছে না। কর্কট রোগে আক্রান্ত মা একাই মাথা কামাবেন কেন, তাঁকে মানসিক সমর্থন এবং সাহস জোগাতে একই সঙ্গে নিজেরও চুল কেটে ফেললেন ছেলে (Barber Shaves His Head)। সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ক্যানসার নাকি ধনেপ্রাণে শেষ করে দেয় মানুষকে। যদিও বা প্রাণটুকু রক্ষা পায়, চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে যান অনেকেই। তাছাড়া এই রোগের চিকিৎসাও কম যন্ত্রণাদায়ক নয়। কেমোথেরাপি কিংবা রেডিয়েশন শারীরিকভাবে কষ্টকর তো বটেই, পাশাপাশি চুল ঝরে পড়ার কারণে অনেকের কাছে মানসিকভাবেও যন্ত্রণাদায়ক। যে চুল মানুষের সমগ্র লুকটাই বদলে দিতে পারে, সেই চুল একেবারে গোড়া থেকে কেটে ফেলতে বাধ্য হন অনেকেই। রোগী যদি মহিলা হন, তাহলে যে তাঁকে কী মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, তা বলা বাহুল্য। চিকিৎসা চলাকালীন তাই রোগীর পরিবার এবং বন্ধু-বান্ধবের কাছ থেকে মানসিক সমর্থনেরও প্রয়োজন হয়। আর সেই জায়গায় মাকে সাহস জোগাতে যদি সহায় হয় নিজেরই সন্তান, তাহলে মুখে হাসি থাকলেও চোখে জল তো আসবেই।

গাইদো মাগালহায়েস নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ক্যানসারে আক্রান্ত মা মাথা কামিয়ে ফেলার জন্য হাজির হয়েছেন স্যালোঁতে, যেখানে চুল কাটার কাজ করে তাঁরই ছেলে। ট্রিমার দিয়ে নিজের হাতে মায়ের মাথা কামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে অবাক করে দিয়ে নিজের মাথাতেও ট্রিমার চালিয়ে মুহূর্তের মধ্যে সমস্ত চুল কেটে ফেলেন যুবক। তাঁকে দেখে এগিয়ে আসেন স্যালোঁর বাকি কর্মীরাও। একে একে তাঁরাও নিজেদের সমস্ত চুল কেটে ফেলেন।

হতবাক হয়ে যান মা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরে আনন্দে, আবেগে কাঁদতে শুরু করে দেন তিনি।

সেই ভিডিও চোখে জল এনেছে নেটিজেনদেরও। গত ২ মে শেয়ার করা ভিডিওতে ইতিমধ্যেই লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লক্ষ। ভিডিও দেখে ফেলেছেন ৪ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ। কমেন্ট সেকশনেও আবেগে ভাসছেন তাঁরা। একজন লিখেছেন, 'আমি তো কাঁদছি। আপনিও কাঁদছেন কি?'

'ঈশ্বর আপনার জীবনের যাত্রাপথ মসৃণ করুন। আমরা সবাই আপনার পাশে আছি,' লিখেছেন দ্বিতীয় একজন।

অন্য একজন ভিডিওটি শুধু নিজেই দেখেননি, সন্তানদেরও দেখিয়েছেন। 'আমার দেখা সবচেয়ে সুন্দরভাবে পাশে থাকার চিত্র। আমি ভিডিওটা আমার ছেলেমেয়েদেরও দেখালাম,' লিখেছেন তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাফ কথা: লাগে ধন, দেবেন মানিক


```