Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ওকে ছাড়া বাঁচতে পারব না..', মেয়ের শোকে আত্মঘাতী বাবা-মা! বারাসতে উদ্ধার দম্পতির দেহ

একমাত্র সন্তানকে হারানোর শোক কিছুতেই ভুলতে পারছিলেন না বাবা-মা।

‘ওকে ছাড়া বাঁচতে পারব না..', মেয়ের শোকে আত্মঘাতী বাবা-মা! বারাসতে উদ্ধার দম্পতির দেহ

মেয়ের মৃত্যুতে

শেষ আপডেট: 5 July 2024 20:30

দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগে জুলাই মাসেই মারা গেছিল মেয়ে। একমাত্র সন্তানকে হারানোর শোক কিছুতেই ভুলতে পারছিলেন না বাবা-মা। তাই মেয়ের মৃত্যুবার্ষিকীর মাসে চরম পদক্ষেপ নিলেন তাঁরা। আত্মহত্যার সিদ্ধান্ত নেন দম্পতি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাসতের সপ্তর্ষিনগর।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মৌসুমী মণ্ডল ও রঞ্জন মণ্ডল। এক বছর আগে পর্যন্ত একমাত্র মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার ছিল। কিন্তু গত বছর সব ওলটপালট হয়ে যায়। গত জুলাইতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় তাঁদের মেয়ে অনন্যা। তারপর থেকেই মণ্ডল দম্পতি অবসাদে ভুগছিলেন। বার বার আত্মীয়দের কাছে নিজেদের মনের কথা জানিয়ে বলতেন, তাঁদের আর বেঁচে থাকার ইচ্ছে নেই। কিন্তু তাঁরা যে বাস্তবেই এমন পদক্ষেপ নেবেন তা কেউ ভাবতেও পারেননি।

শুক্রবার সকালে বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সপ্তর্ষি নগরের ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর যায় পুলিশে। এরপর পুলিশ এসে দরজা খুলে ওই দম্পতির পচাগলা দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বন্ধ ঘর থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তবে কীভাবে দম্পতি আত্মহত্যা করেছেন তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের অনুমান, মেয়ের মৃত্যুর শোক সামলাতে না পেরেই চরম সিদ্ধান্ত নিয়েছেন মণ্ডল দম্পতি। গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এক বছরের মধ্যে একই বাড়ির তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


```