Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক ভোটারের নাম একাধিক তালিকায়, 'ভুয়ো ভোটার' নিয়ে উত্তেজনা বাঁকুড়ায়

সামনে লোকসভা ভোট। এই নির্বাচনকে পাখির চোখ করে এখন এগোচ্ছে বিজেপি সমেত সমস্ত দল। ভোটার তালিকা নিয়ে চলছে পুঙ্খানুপুঙ্খ বিচার। এর মধ্যেই ভোটার তালিকায় গড়মিল নিয়ে সবর হল বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব।

এক ভোটারের নাম একাধিক তালিকায়, 'ভুয়ো ভোটার' নিয়ে উত্তেজনা বাঁকুড়ায়

শেষ আপডেট: 6 February 2024 21:01

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: সামনে লোকসভা ভোট। এই নির্বাচনকে পাখির চোখ করে এখন এগোচ্ছে বিজেপি সমেত সমস্ত দল। ভোটার তালিকা নিয়ে চলছে পুঙ্খানুপুঙ্খ বিচার। এর মধ্যেই ভোটার তালিকায় গড়মিল নিয়ে সবর হল বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, "জেলার ভোটার তালিকায় অজস্র ভুয়ো ভোটারের নাম রয়েছে। টুকলি করে লোকসভা ভোটে জয়ী হতে চাইছে বাংলার শাসকদল তৃণমূল।" 

কোতুলপুর ২ ব্লকের মণ্ডল সভাপতি কেশব নাগার দাবি, তাঁরা এলাকার ভোটার তালিকা যাচাই করতে গিয়েছিলেন। তখনই এই গড়মিল ধরা পড়ে। দেখা গিয়েছে, এক বুথের ভোটারের নাম একাধিক বুথের তালিকায় নথিভুক্ত রয়েছে। 

কোতুলপুর ১ ব্লকের মণ্ডল সভাপতি দেবাশিস ঘোষও এই গড়মিলের জন্য শাসকদলকে নিশানা করেছেন। তিনি বলেছেন, "প্রশাসনের মদত নিয়ে ভোটারদের ভুয়ো তালিকা বানিয়েছে বাংলার শাসকরা। এই ভাবে তাঁদের ভোটব্যাঙ্ক ভরতে চাইছে। বিষয়টি আমরা নির্বাচন দফতরে কাছে জানাব।"

মিলন মহন্ত নামে এক ভোটারের অভিযোগ, তিনি জানেন না, যে তাঁর নাম বাঁকুড়ার একাধিক বুথের ভোটার লিস্টে রয়েছে। তাঁর বাড়ি পানাতে। পানা হাইস্কুলের বুথের তিনি ভোটার। কিন্তু কোতুলপুরের দুটি অন্য বুথের ভোটার লিস্টে তাঁর নাম রয়েছে। কীভাবে এই গড়মিল হল, তা তিনি জানেন না। তাই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে ওই দুই বুথের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন। 

তবে শাসকদল তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দিব্যেন্দু বন্দোপাধ্যায় বলেন, "বিজেপির কাছে কোনও ইস্যু নেই। তাই এই সমস্ত ভুলভাল কথা বলে যাচ্ছে।সব কিছুতেই তারা তৃণমূলের ভূত খুঁজে নিচ্ছে।"

সম্প্রতি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাঁকুড়া জেলা নির্বাচন দফতর। সেই তালিকাতেই যাচাই করেছে বিজেপি। সেখানে কোতুলপুর বিধানসভায় প্রায় সাড়ে সাত হাজার নাম 'ভুয়ো ভোটার' হিসাবে চিহ্নিত করেছে তারা। গেরুয়া শিবিরের দাবি, কোতুলপুরের ভোটার তালিকায় একই ছবি, নাম বাবা অথবা স্বামীর নামে একাধিক ভোটার চিহ্নিত হয়েছে। তবে তাঁদের ঠিকানা আলাদা। ফলে এই সমস্ত ভুতূড়ে ভোটারদের নিয়ে সরব বিরোধীশিবির।


```