Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হস্টেলের ছাদ থেকে পড়ে গেল ছাত্রী! কারণ নিয়ে ধোঁয়াশা

হস্টেলের ছাদ থেকে পড়ে গেল দশম শ্রেণির এক ছাত্রী। গুরুতর জখম অবস্থায় সেই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এই ঘটনাটি ঘটে।  

হস্টেলের ছাদ থেকে পড়ে গেল ছাত্রী! কারণ নিয়ে ধোঁয়াশা

শেষ আপডেট: 7 March 2024 16:14

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: হস্টেলের ছাদ থেকে পড়ে গেল দশম শ্রেণির এক ছাত্রী। গুরুতর জখম অবস্থায় সেই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এই ঘটনাটি ঘটে। ঘটনা নিছক দুর্ঘটনা না আত্মহত্যার চেষ্টা, সেটা খতিয়ে দেখছে পুলিশ। স্কুল হস্টেলের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। 

একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা হস্টেল রয়েছে। বৃহস্পতিবার ছাত্রীদের হস্টেলের দোতলা থেকে পড়ে গুরুতর খবর হয় ওই ছাত্রী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কারণ জানতে পুলিশ তদন্তে নেমেছে। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছিলেন ছাত্রী মামা ও দিদি। তাঁদের দাবি, কী কারণে এমন ঘটনা ঘটল, সেবিষয়ে কিছুই জানতে পারেননি তাঁরা। 


```