Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফলস সিলিংয়ে রাতভর লুকিয়ে থেকে ডাকাতির ছক! গ্রেফতার ব্যাঙ্কেরই প্রাক্তন কর্মী

দ্য ওয়াল ব্যুরো: জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বরখাস্ত করেছিল ব্যাঙ্ক। সেই রাগে প্রতিশোধ নিতে ব্যাঙ্ক ডাকাতির ছক কষেছিল প্রাক্তন কর্মী। তার জন্যই সকলের অলক্ষ্যে অফিসে ঢুকে ফলস সিলিংয়ের মধ্যে লুকিয়ে ছিল সে। তবে শেষ রক্ষা হল না। ব্যাঙ

ফলস সিলিংয়ে রাতভর লুকিয়ে থেকে ডাকাতির ছক! গ্রেফতার ব্যাঙ্কেরই প্রাক্তন কর্মী

শেষ আপডেট: 3 May 2023 08:40

দ্য ওয়াল ব্যুরো: জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বরখাস্ত করেছিল ব্যাঙ্ক। সেই রাগে প্রতিশোধ নিতে ব্যাঙ্ক ডাকাতির ছক কষেছিল প্রাক্তন কর্মী। তার জন্যই সকলের অলক্ষ্যে অফিসে ঢুকে ফলস সিলিংয়ের মধ্যে লুকিয়ে ছিল সে। তবে শেষ রক্ষা হল না। ব্যাঙ্কের সিস্টেম হ্যাক করার চেষ্টা করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ল সে (bank robbery false ceiling)।

ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে (Poonch)। ধৃত ব্যক্তি ওই ব্যাঙ্কেরই প্রাক্তন কর্মী। ২০২১ সালে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাকে। তার বিরুদ্ধে একটি জালিয়াতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তারপর থেকেই প্রতিশোধ নেবে বলে রাগে ফুঁসছিল মহম্মদ আব্রার নামে ওই কর্মী। তার সঙ্গে ছিল সীমাহীন লোভ।

সব মিলিয়েই সম্প্রতি ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা করেছিল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ব্যাঙ্কের কাজ চলাকালীনই চুপিসাড়ে সেখানে ঢুকে যায় মহম্মদ আব্রার। প্রাক্তন কর্মী হওয়ার দরুণ অফিসের নাড়ি-নক্ষত্র জানা ছিল তার। কেউ কিছু বোঝার আগেই সে অফিসের ফলস সিলিংয়ের উপরে উঠে যায়। রাতভর লুকিয়ে থাকে সেখানেই। তারপর মঙ্গলবার সকালে সিস্টেম হ্যাক করে ব্যাঙ্কে জমা থাকা টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করে সে।

কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ডাকাতি চেষ্টার খবর চলে যায় কর্মীদের কাছে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁরা। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।এসে পৌঁছান পুলিশ কর্মীরাও। হাতেনাতে ধরে ফেলা হয় অভিযুক্তকে।

তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সে একাই এই কাজ করছিল, নাকি তার সঙ্গে ব্যাঙ্কেরই অন্য কোনও কর্মীর যোগসাজশ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কৃষ্ণ কল্যাণীকে বিজেপিতে নিতে চেয়েছিলেন মুকুল, আটকেছিলেন শুভেন্দু, পরে আয়কর হানার হুমকিও


```