Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি ভোটার! বেফাঁস কথার পর রত্নাকে মঞ্চে নিল না কাকলি

রত্নার বক্তব্যকে দলও যে সমর্থন করছে না তা আগেই জানিয়েছিল তৃণমূল। সূত্রের খবর, এই ধরনের মন্তব্য করার জন্য দলের তরফে বারাসতের তৃণমূল নেত্রীকে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

বাংলাদেশি ভোটার! বেফাঁস কথার পর রত্নাকে মঞ্চে নিল না কাকলি

শেষ আপডেট: 27 November 2023 12:47

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম তোলার কথা বলে বিতর্কে বারাসতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। রত্নার বক্তব্যকে হাতিয়ার করে শাসকদল তৃণমূলকে আক্রমণ শানাতে তৎপর হয়েছে বিজেপি। ইতিমধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছে বিজেপি।

রত্নার বক্তব্যকে দলও যে সমর্থন করছে না তা আগেই জানিয়েছিল তৃণমূল। সূত্রের খবর, এই ধরনের মন্তব্য করার জন্য দলের তরফে বারাসতের তৃণমূল নেত্রীকে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে। রবিবার বারাসতে তৃণমূলের জেলা সাংগঠনিক বর্ধিত সভা ছিল। মঞ্চে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা উপস্থিত থাকলেও রত্নার ঠাঁই হয়নি। আর পাঁচজন কর্মীর সঙ্গে নীচেই বসেছিলেন তিনি।

 যা নিয়ে সভাস্থলেই কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। অনেকেই নিজেদের মধ্যে বলাবলি করতে থাকেন, ‘বেফাঁস মন্তব্যের খেসারত! তাই মঞ্চে জায়গা হল না রত্নার।’ কটাক্ষ উড়ে এসেছে গেরুয়া শিবির থেকেও। ‘দলের গোপন অ্যাজেন্ডা রত্না প্রকাশ্যে বলে ফেলেছেন’ বলে কটাক্ষ করছেন বিজেপি নেতারা।

সম্প্রতি দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম তোলানোর কথা বলেন বারাসতের তৃণমূল নেত্রী রত্না। রবিবার দলের সভাতেও রত্নার বাংলাদেশি ভোটারের প্রসঙ্গটি ওঠে।

দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, রত্না সম্ভবত অন্য কথা বলতে চেয়েছিলেন, কিন্তু যেটা বলেছে, সেটা ভুল। কাকলির কথায়, “১৯৭১ অবধি যাঁরা ওপার বাংলা থেকে এসেছেন, তাঁদের একই পরিবারের কারও নাম থাকলেও অনেকের নেই। রত্না সেটাই বলতে চেয়েছিলেন। ঠিক মতো বোঝাতে পারেননি। তাতেই সমস্যা হয়েছে।”

বিভিন্ন সময় তৃণমূল একাংশ নেতৃত্বর বেফাঁস মন্তব্যের জেরে বিড়ম্বনায় পড়়তে হয়েছে দলকে। এ বিষয়ে সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভা থেকেও দলের নেতা, কর্মীদের সতর্ক করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বেশি জনসংযোগ গড়ে তোলা, আরও বেশি কাজ করার পরামর্শ দিয়েছিলেন তিনি। 


```