Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেডিক্যাল ভিসায় এসে নিয়ে যেত চোরাই মোবাইল, কাঁথির যুবককে জেরা করে গ্রেফতার বাংলাদেশি

এই সপ্তাহে কাঁথিতে কুখ্যাত এক চোরকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাংলাদেশে পাচার হয় চোরাই সামগ্রী।

মেডিক্যাল ভিসায় এসে নিয়ে যেত চোরাই মোবাইল, কাঁথির যুবককে জেরা করে গ্রেফতার বাংলাদেশি

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের

শেষ আপডেট: 21 February 2025 15:20

অভিজিৎ মান্না: কাঁথি 

রীতিমতো ফাঁদে ফেলে চোরাই মোবাইল (mobile phone) ল্যাপটপ (Laptop) পাচারকারী এক বাংলাদেশি যুবককে (bangladeshi arrest)  গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। কলকাতার খিদিরপুর ফ্যান্সি মার্কেট ( থেকে গ্রেফতার করা হল তাকে। 

পুলিশসূত্রে জানা গেছে, এই সপ্তাহে কাঁথিতে কুখ্যাত এক চোরকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাংলাদেশে পাচার হয় চোরাই সামগ্রী। এরপরেই সেই চোরকে টোপ হিসেবে ব্যবহার করে পুলিশ। আরও কিছু চোরাই মাল আছে বলে জানিয়ে ডেকে পাঠানো হয় বাংলাদেশি ওই যুবককে। 

পুলিশ জানায়, চোর সন্দেহে ধৃত যুবককে খিদিরপুরে নিয়ে গিয়ে ইটের টুকরো ভর্তি একটি ব্যাগ তার হাতে দেওয়া হয়। এরপর তাকে ফলো করে সিভিল ড্রেসে থাকা পুলিশকর্মীরা। বাংলাদেশি যুবক দেখা করতে এলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে পুলিশ। এই যুবক মাসে এক থেকে দুবার মেডিকেল ভিসা নিয়ে এই সমস্ত চোরাই মাল সংগ্রহ করতে আসত বলে জেরায় জানতে পেরেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি ওই যুবকের নাম আজিন শেখ ওরফে অয়ন। ঢাকাতে ইচ্ছে পূরণ নামে তার একটি মোবাইল ফোনের দোকান আছে। বাড়ি বাংলাদেশের যশোরের বেলতলায়। ২৮ বছরের এই যুবক মাসে এক থেকে দুবার মেডিকেল ভিসা নিয়ে কলকাতায় খিদিরপুরের একটি ডেরাতে এসে চোরাই মোবাইল ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস নিয়ে বাংলাদেশে চলে যেত। 

পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে কাঁথির যুবকের কাছ থেকে শতাধিক দামি মোবাইল ও ল্যাপটপ বাংলাদেশে পাচার করেছে বাংলাদেশের যুবক আজিন। খিদিরপুরের কবিতীর্থ সরণিতে জাহির আলি নামের এক ব্যক্তির ডেরায় এসে আস্তানা নিত সে। কলকাতা সহ বিভিন্ন জেলার কুখ্যাত চোরেদের সঙ্গে তার যোগাযোগ আছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পুলিশ জানায়, ভারতের যে কোন প্রান্তে চোরাই মোবাইল চালু করলে পুলিশ টাওয়ারের লোকেশন জানতে পেরে যায়। ভিনদেশে হলে তা সহজে সম্ভব হয় না। 


```