Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

শুক্রবার ছিল বিয়ে! পিসির বাড়িতে নিমন্ত্রণ সেরে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হবু বরের

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী শুক্রবারই চারহাত এক হওয়ার (marriage) কথা। বাড়িতে সাজো-সাজো রব। সমস্ত প্রস্তুতি শেষের পথে। শুধু শেষ মুহূর্তে কয়েকজন আত্মীয়কে বিয়ের নিমন্ত্রণ (invitation) জানানো বাকি ছিল। সেই কাজে বেরিয়েছ

শুক্রবার ছিল বিয়ে! পিসির বাড়িতে নিমন্ত্রণ সেরে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হবু বরের

শেষ আপডেট: 12 October 2022 05:23

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী শুক্রবারই চারহাত এক হওয়ার (marriage) কথা। বাড়িতে সাজো-সাজো রব। সমস্ত প্রস্তুতি শেষের পথে। শুধু শেষ মুহূর্তে কয়েকজন আত্মীয়কে বিয়ের নিমন্ত্রণ (invitation) জানানো বাকি ছিল। সেই কাজে বেরিয়েছিলেন হবু 'বর (groom)।' কে জানত, সেই বেরোনোই শেষ বেরোনো হবে! বিয়ের ৪ দিন আগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (road accident) প্রাণ হারালেন (died) যুবক।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল পাঁচটা নাগাদ বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে। মৃতের নাম বিজয় ধর। ২৮ বছর বয়সি বিজয় পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।

সূত্রের খবর, বিজয়ের হবু স্ত্রী তাঁর দীর্ঘদিনের প্রেমিকা। কলেজে পড়ার সময় আলাপ দুজনের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। দুই বাড়িতেই সব জানার পর চারহাত এক করার পরিকল্পনা করা হয়। সেই অনুযায়ী আগামী শুক্রবার, ১৪ অক্টোবর বিয়ের দিন ঠিক হয়। দুই পরিবারের তরফেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। আলোয় সেজে উঠেছিল বাড়ি। একদম শেষ মুহূর্তে নিমন্ত্রণ করার জন্য রবিবার বাইক নিয়ে পিসির বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন বিজয় এবং তাঁর বন্ধু রাজেশ ধর।

নিমন্ত্রণ সেরে বাড়ি ফিরছিলেন দুজনে। বাইক চালাচ্ছিলেন বিজয়ই। নাজিরহাটের কাছে আচমকাই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বিজয়ের বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয়ের। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা বিজয়কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর বন্ধু রাজেশকে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সোমবার বিকালে ময়নাতদন্তের পর বিজয়ের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একদিন আগেই যে বাড়িতে শোনা যাচ্ছিল সানাইয়ের সুর, সেখানেই এখন বুকফাটা হাহাকার। বিয়ের জন্য কেনা শেরওয়ানি গায়ে দিয়েই ছেলেকে শেষ বিদায় দেন বিজয়ের পরিবারের লোকজন। দীর্ঘদিনের প্রেমিক এবং হবু স্বামীকে হারিয়ে শোকস্তব্ধ বিজয়ের হবু স্ত্রীও।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক নুরুল ইসলাম জানিয়েছেন, যে গাড়িটি সঙ্গে বিজয়ের বাইকের ধাক্কা লেগেছিল, সেটির সন্ধান চলছে। তার চালক বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কল পাম্প করলেই বেরোচ্ছে মদ, মাটির তলায় বসানো ট্যাংক! মধ্যপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য


```