Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাডিডাস, নাইকি, পুমা— ব্র্যান্ডেড জুতোর উপকরণ এবার তৈরি হবে বাংলাদেশেই

দ্য ওয়াল ব্যুরো: এতদিন বস্ত্রশিল্পে দক্ষিণ এশিয়ার বাজারে বাংলাদেশ (Bangladesh) ছিল ধরাছোঁয়ার বাইরে। পোশাক উৎপাদন ক্ষেত্রে 'রেডিমেড গার্মেন্ট' (Readymade Garment) বা 'আরএমজি' (RMG) রফতানিতে বাংলাদেশ সারা দুনিয়ার মধ্যে অন্যতম শীর্ষস্থানে রয়ে

অ্যাডিডাস, নাইকি, পুমা— ব্র্যান্ডেড জুতোর উপকরণ এবার তৈরি হবে বাংলাদেশেই

শেষ আপডেট: 27 May 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো: এতদিন বস্ত্রশিল্পে দক্ষিণ এশিয়ার বাজারে বাংলাদেশ (Bangladesh) ছিল ধরাছোঁয়ার বাইরে। পোশাক উৎপাদন ক্ষেত্রে 'রেডিমেড গার্মেন্ট' (Readymade Garment) বা 'আরএমজি' (RMG) রফতানিতে বাংলাদেশ সারা দুনিয়ার মধ্যে অন্যতম শীর্ষস্থানে রয়েছে। ম্যাকিনসের মতে, দেশের মোট রফতানির ৮৪ শতাংশ আসে পোশাক থেকে।

এবার জুতোর উপকরণেও (shoe accessories) বিশ্ববাজারের দখল নেওয়ার দিকে এক ধাপ এগোল বাংলাদেশ। সংবাদসংস্থা প্রথম আলোর খবর, একটি চিনা সংস্থা এবার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রায় এক কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে একটি জুতোর উপকরণ তৈরির কারখানা স্থাপন করবে। যা চলে যাবে অ্যাডিডাস, পুমা, নাইকি-সহ বিশ্বের নামী স্পোর্টস জুতো ব্র্যান্ডের কারখানাতে।

চট্টগ্রাম ও ফেনির বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় ৩০ হাজার একর জমির ওপর তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পনগরী হল এই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী। ইতিমধ্যেই সেখানে বিশাল কারখানা খুলেছে ভারতীয় রং-প্রস্তুতকারক সংস্থা এশিয়ান পেন্টস। এবার সেখানে জুতোশিল্পেও এল বিনিয়োগ। ঢাকায় এই সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সরকার ও এই সংস্থার কর্তারা।

বাংলাদেশ সরকার আশাবাদী, এর ফলে প্রায় ৯০০ জনের কর্মসংস্থান হবে। সংস্থাটি জানিয়েছে, বছরে ৭০ লক্ষেরও বেশি জুতোর উপকরণ তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের। 'বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি' বা বেপজা জানিয়েছে, সংস্থাটি ৩০ বছর ধরে ব্যবসা করছে, বিশ্বের ছ'টি দেশে তাদের কারখানা রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইতিমধ্যেই ১৮-টি সংস্থা শিল্পস্থাপনের জন্য চুক্তি করেছে। সংবাদসংস্থা 'ডেইলি স্টার' জানাচ্ছে, পুরো শিল্পনগরেই একুশ শতকের উপযোগী পরিবেশবান্ধব শিল্প তৈরির জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জল, বর্জ্য দূরীকরণ, হাসপাতাল, স্কুল, উদ্যান, বিশ্ববিদ্যালয় এমনকি সমুদ্রের ধার জুড়ে মেরিন ড্রাইভ তৈরিরও পরিকল্পনা রয়েছে এখানে। এখনও অবধি আসা প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৪১ কোটি মার্কিন ডলার।

বিরল স্নায়ুর রোগ, আর সম্ভবত কখনোই ট্যুর করতে পারবেন না সেলিন ডিওন


```