Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

নোবেলের প্রাক্তন স্ত্রীকে খুনের হুমকি! বাংলাদেশের মাদক ব্যবসা নিয়ে ফেসবুক পোস্টের জের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নোবেলের (Noble) সঙ্গে বিচ্ছেদ নিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন ওঁর প্রাক্তন স্ত্রী সালসাবেল মাহমুদ। সঙ্গে বাংলাদেশের (Bangladesh) মাদক মাফিয়াদের নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। অনেকেই সেই পোস্টের কমেন্ট বক্সে মন

নোবেলের প্রাক্তন স্ত্রীকে খুনের হুমকি! বাংলাদেশের মাদক ব্যবসা নিয়ে ফেসবুক পোস্টের জের

শেষ আপডেট: 6 May 2023 12:14

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নোবেলের (Noble) সঙ্গে বিচ্ছেদ নিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন ওঁর প্রাক্তন স্ত্রী সালসাবেল মাহমুদ। সঙ্গে বাংলাদেশের (Bangladesh) মাদক মাফিয়াদের নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। অনেকেই সেই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করেছিলেন, সালসাবেল মৌচাকে ঢিল মারলেন। দেখা গেল, তাঁদের সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হল। শুক্রবার সেদেশের ড্রাগ মাফিয়াদের (drug peddler) থেকে হুমকি ফোন পেলেন তিনি। সেকথা প্রকাশ্যে আনলেন খোদ সালসাবেল।

নোবেলের প্রাক্তন স্ত্রী ফেসবুকে লিখেছেন, "২৪ ঘণ্টা আর ক্ষমতাধর ড্রাগ মাফিয়াদের থেকে শ'খানেক কল; আমি নাকি কত বড় ভুল করে ফেলেছি আমি নিজেও জানি না। আমাকে গুম করা তাদের ২ মিনিটেরও বিষয় না। কোনও আইন তাদের কিছু করতে পারবে না। আইন তারা পকেটে রাখে। উল্লেখযোগ্য, যে কথাগুলো আমাকে বলা হলো, "তোমাদের ব্যক্তিগত বিষয় পর্যন্ত ঠিক ছিল। এর বেশি তুমি কেন কথা বলতে গেলে? বাংলাদেশ ড্রাগ ছাড়া অচল। সব পাবলিক, ইউনিভার্সিটি স্টুডেন্টরা ড্রাগস নেয়। কই তাদের ফ্যামিলি তো পাবলিকলি কিছু বলছে না? তুমি কেন এসব নিয়ে কথা বলতে গেছ? যদি আমাদের কারও নাম সামনে আসে, তোমাকে রাস্তায় শুট করা হবে। নাহলে ২ মিনিটে গুম করে দেওয়া হবে।"

সালসাবেলের সেই পোস্টে অনেকেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, "থানায় জিডি করে রাখা উচিত, যেসব নাম্বার থেকে কল করেছে সে নাম্বার দিয়ে। আর নিকটস্থ থানার পুলিশ প্রোটোকলকে জানানো উচিত।" আর একজন নেটিজেন লিখেছেন, "বাংলাদেশ তো এখন তাদের স্বর্গ রাজ্য। তাদের প্রতি রয়েছে সরকারের নীরব সমর্থন।" যদিও সালসাবেল এখনও অবধি এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন কিনা, তা এখনও জানা যায়নি।

নোবেলের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন স্ত্রী! বাংলাদেশে মাদক ব্যবসা নিয়ে বিস্ফোরক পোস্ট


```