Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২০ জন বাংলাদেশি জেলে-সহ সমুদ্রে বিকল হওয়া নৌকা উদ্ধার করে স্বদেশে ফেরাল ভারতীয় কোস্ট গার্ড

দ্য ওয়াল‌ ব্যুরো: ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ সরোজিনী নাইডু ২০ জন বাংলাদেশি জেলে-সহ 'আল্লাহর দান' নামে সে দেশের মাছধরা নৌকাকে সে দেশে ফিরিয়ে দিয়েছে। ইঞ্জিন বিকল হওয়ার কারণে বাংলাদেশি নৌকাটি সমুদ্রে ভেসে যায়। ভারতীয় জেলেরা সেটি দ

২০ জন বাংলাদেশি জেলে-সহ সমুদ্রে বিকল হওয়া নৌকা উদ্ধার করে স্বদেশে ফেরাল ভারতীয় কোস্ট গার্ড

শেষ আপডেট: 9 January 2022 12:08

দ্য ওয়াল‌ ব্যুরো: ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ সরোজিনী নাইডু ২০ জন বাংলাদেশি জেলে-সহ 'আল্লাহর দান' নামে সে দেশের মাছধরা নৌকাকে সে দেশে ফিরিয়ে দিয়েছে। ইঞ্জিন বিকল হওয়ার কারণে বাংলাদেশি নৌকাটি সমুদ্রে ভেসে যায়। ভারতীয় জেলেরা সেটি দেখতে পায় বলে জানা গেছে। ভারতীয় জেলেরা মানবিক কারণে নৌকাটিকে প্রয়োজনীয় সাহায্য করে এবং গত ২৬ ডিসেম্বর দুর্দশাগ্রস্ত নৌকাটিকে পারাদ্বীপে টেনে নিয়ে যায়।বাংলাদেশে তরফে বলা হয়েছে, ভারতীয় জেলেরা যেভাবে নাবিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা সমুদ্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। পারাদ্বীপ মেরিন পুলিশের সহায়তায় ভারতীয় কোস্ট গার্ড মানবিক কারণে নৌকাটি ও এর ক্রুদের আশ্রয় দিয়েছে। ক্রুরা নিরাপদ এবং সুস্থ রয়েছে বলে জানা গেছে। ভারতীয় কোস্ট গার্ড জাহাজ সরোজিনী নাইডু ৯ জানুয়ারি ২০২২ তারিখে ২০ জন জেলেসহ নৌকাটিকে ভারত-বাংলাদেশ সমুদ্রসীমানায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলার কাছে হস্তান্তর করে।

```