
শেষ আপডেট: 17 June 2023 10:17
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেটে অনেক লজ্জার রেকর্ড রয়েছে। বহু গ্লানি রয়েছে ওপার বাংলায়। আবার সাফল্যের সুবাসও মিলেছে ওই প্রতিবেশী দেশের ক্রিকেটে।
আন্তর্জাতিক ক্রিকেটে একটি নতুন টার্ম নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে বাজবল ফিরে এসেছে ক্রিকেটে। বাজবল কথার অর্থ হল, ক্রিকেটে বিপক্ষ দলকে অনবরত চাপে রেখে জয় হাসিল করা।
অ্যাসেজ টেস্টে দেখা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ৪০০ রানের সাত রান দূরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। তার মানে ক্রিকেটে দাদাগিরির নয়া সংজ্ঞা।
সেটাই দেখা গেল বাংলাদেশের শের-ই বাংলা স্টেডিয়ামে। আফগানিস্তানকে ৫৪৬ রানে জিতে নতুন ইতিহাস রচনা করলেন তাসকিন আমেদরা। বাংলাদেশের এই বোলার চার উইকেট নিয়েছেন ৩৭ রানে। আফগানিস্তানের জয়ের লক্ষ্য ছিল ৬৬২ রান, শেষমেশ করতে পেরেছিল ১১৫ রান।
শনিবার শের-ই বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যেটা টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের দীর্ঘ ইতিহাসে তৃতীয় সরচেয়ে বড় জয়।
রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি ইংল্যান্ডের। ৯৫ বছর আগে ১৯২৮ সালে নভেম্বরে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানের বিশাল জয় পেয়েছিল ইংল্যান্ড।
তারপর দ্বিতীয় বড় জয় অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের সাথে ৫০৮ রানের বিরাট জয় আছে অসিদের। সেটা ১৯৩৪ সালের অগাস্ট মাসের ঘটনা। লন্ডনের ওভালে খেলা হয়েছিল।
তৃতীয় বড় জয়টি বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯১১ সালে মেলবোর্ন মাঠে ৫৩০ রানের বড় জয় ছিল অসিদের।
আফগানদের বিপক্ষে ৫৪৬ রানে জিতে টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে তৃতীয় জয়টি নিজেদের করে নিল লিটন দাসের দল।