Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার আগে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হাসিনা

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM) শেখ হাসিনা (Sheikh Hasina) মনে করেন, ভারত (India) তাঁর দেশের ‘পরীক্ষিত বন্ধু’। বারে বারেই ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আগামীকাল সোমবার নয়াদিল্লির উদ্দেশে তিন দিনের সফরে রওনা হ

দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার আগে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হাসিনা

শেষ আপডেট: 4 September 2022 12:24

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM) শেখ হাসিনা (Sheikh Hasina) মনে করেন, ভারত (India) তাঁর দেশের ‘পরীক্ষিত বন্ধু’। বারে বারেই ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আগামীকাল সোমবার নয়াদিল্লির উদ্দেশে তিন দিনের সফরে রওনা হবেন তিনি। তার আগে আজ একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাম্প্রতিক ভূমিকারও মুক্তকণ্ঠে প্রশংসা (Praises) করেন।

তিনি এই প্রসঙ্গে মোদীর ভ্যাকসিন নীতির কথা বলেন। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় মোদীর ভ্যাকসিন কূটনীতি দেশেও বহু চর্চিত। যে দেশগুলি ভারতের তৈরি ভ্যাকসনের দ্বারা উপকৃত বাংলাদেশ তারমধ্যে প্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি পড়ুয়াদের উদ্ধারে মোদীর ভূমিকা স্মরণ করেছেন। হাসিনা বলেন, ভারতীয় পড়ুয়াদের সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদেরও উদ্ধার করে দেশে ফেরাতে সাহায্য করেছেন নরেন্দ্র মোদী।

এক প্রশ্নের জবাবে হাসিনা বলেন, মতপার্থক্য থাকতে পারে। কিন্তু এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিৎ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, আমি সত্যিই ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে আমাদের অনেক শিক্ষার্থী আটকা পড়ে এবং তারা পোল্যান্ডে আশ্রয় নেয়। কিন্তু ভারত যখন তাদের শিক্ষার্থীদের উদ্ধার করল তখন আমাদের শিক্ষার্থীদেরও দেশে ফিরিয়ে এনেছেন। মোদীর উদ্দেশে হাসিনা বলেন, আপনি সত্যি স্পষ্টভাবে বন্ধুত্বের সৌহার্দ্য দেখিয়েছেন। এই উদ্যোগ্যের জন্য আপনাকে ধন্যবাদ।

এছাড়া ভারতীয় সরকারের ভ্যাকসিন মৈত্রী প্রোগ্রামের প্রশংসা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রী মোদির নেওয়া একটি অত্যন্ত 'বিচক্ষণ' উদ্যোগ।

এই নিয়ে শেখ হাসিনা বলেন, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার কিছু দেশকে ভারত ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে। এটি সত্যিই খুব সহায়ক হয়েছে।

মাদক মামলায় সিআইডির জালে গাজোলের মাছ ব্যবসায়ী, কোটি টাকা উদ্ধার


```