Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ পাকিস্তানের পথে, ঢাকা ইসলামাবাদ আরও কাছাকাছি

সম্প্রতি করাচি থেকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ গিয়েছিল চট্টগ্রামে।

বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ পাকিস্তানের পথে, ঢাকা ইসলামাবাদ আরও কাছাকাছি

পাকিস্তানের পথে বাংলাদেশের নৌ সেনাবাহিনীর জাহাজ।

শেষ আপডেট: 27 January 2025 11:39

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি করাচি থেকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ গিয়েছিল চট্টগ্রামে। এবার ইসলামাবাদের পথে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ।

গত ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর এক প্রতিনিধি দল। তার অব্যহতি পরেই বাংলাদেশে এসেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স) একটি প্রতিনিধি দল। তারপরেই এবার ইউনুসের সরকার নৌবাহিনীর জাহাজ পাঠাল পাকিস্তানে। যা থেকে স্পষ্ট, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ৭ থেকে ১১ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ 'এক্সারসাইজ অমন ২০২৫'। তাতেই অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের 'বানৌজা সমুদ্র জয়'। 

সূত্রের খবর 'বানৌজা সমুদ্র জয়'-এর ক্যাপ্টেন মহম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন অফিসার-সহ মোট ২৭৪ জন নাবিক যাচ্ছেন পাকিস্তানে। 

প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় বসার পরই ২০২৪ সালের ১৪ নভেম্বর পাকিস্তান বাংলাদেশের মধ্যে জলপথে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই গত বছরের ২১ ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছিল পাকিস্তানের  'এমভি ইউয়ান জিয়াং ফা ঝং' নামের একটি জাহাজ। 

এর আগে গত সপ্তাহে বাংলাদেশে পাকিস্তানি গুপ্তচর সংস্থার কর্তাদের উপস্থিতি নিয়ে নাম না করে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছিল ভারত। গত শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক থেকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, "ভারতের চারপাশে কী কী হচ্ছে, সেটা আমরা নজরে রেখেছি। দেশের জাতীয় সুরক্ষায় প্রভাব পড়বে, এমন কোনও কার্যকলাপ হলে কড়া পদক্ষেপ করা হবে।" 


```