Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাজ্জাদকে বন্দুক সাপ্লাই করেছিল আবাল, উড়ে এসে জুড়ে বসা বাংলাদেশি যুবককে চেনালেন আইনজীবী

জেলায় গিয়ে বৈঠক করেছেন খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তবে এবার সামনে আসছে রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য। সেদিন অভিযুক্ত সজ্জাক আলমের হাতে অস্ত্রটা দিয়েছিল বাংলাদেশি যুবক আবাল। 

সাজ্জাদকে বন্দুক সাপ্লাই করেছিল আবাল, উড়ে এসে জুড়ে বসা বাংলাদেশি যুবককে চেনালেন আইনজীবী

আব্দুল ওরফে আবাল

শেষ আপডেট: 17 January 2025 15:01

দ্য ওয়াল ব্যুরো: ইসলামপুর আদালত থেকে দুই আসামিকে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় আচমকা গুলি চলেছিল। সেই ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশকর্মী। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার ওই গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 

জেলায় গিয়ে বৈঠক করেছেন খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তবে এবার সামনে আসছে রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য। সেদিন অভিযুক্ত সজ্জাক আলমের হাতে অস্ত্রটা দিয়েছিল বাংলাদেশি যুবক আবাল। 

ঘটনার তিনদিন পরও অধরা সাজ্জাদ। এই পরিস্থিতিতে সরকারি আইনজীবী মোক্তার আহমেদ দাবি করলেন, সজ্জাদকে অস্ত্র দিয়েছিলেন আব্দুল হোসেন ওরফ আবাল নামে এক ব্যক্তি। পুলিশও প্রাথমিকভাবে এটাই মনে করছে যে আবাল বাংলাদেশের বাসিন্দা।

 

আইনজীবী জানান, ২০১৯-এ একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন আবাল। অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তাঁর ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। পরে বাংলাদেশি নাগরিক বলে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়। মূল অভিযুক্ত সজ্জাদও ওই সময় গ্রেফতার হয়েছিলেন। আইনজীবীর দাবি, সেই ঘটনার চার বছর পরও সে দিন কোর্টে দেখা যায় আবালকে।

বস্তুত, স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ফেরার সময়ে মাঝ রাস্তায় আসামি বাথরুমে যেতে চেয়েছিল। তাই পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ি থেকে পুলিশ নামতেই তাঁদের ওপর হামলা হয়। দুই পুলিশকর্মীর মধ্যে একজনের দু'টি গুলি লেগেছে, অন্যজনের একটি। আর এই ঘটনায় সাজ্জাদ আলম বলে এক আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে। যদিও পুলিশ এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য বলে খবর।


```