Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bangladesh: সিনেমাহলের সঙ্কটে ধুঁকছে ঢালিউড! ইদের মুখে মাথায় হাত প্রযোজকদের

দ্য ওয়াল ব্যুরো: ইদের মরসুম ঘিরে সাজো সাজো রব বাংলাদেশে (Bangladesh)। উৎসবে মেতে উঠেছেন সে দেশের মানুষ। এই ইদের বাজারেই বাংলাদেশজুড়ে মুক্তি পেয়েছে চার-চারটি বাংলা ছবি। কিন্তু ছবি মুক্তি পেলেও চিন্তায় নির্মাতারা। ইদের মুখে কার্যত হল সঙ্

Bangladesh: সিনেমাহলের সঙ্কটে ধুঁকছে ঢালিউড! ইদের মুখে মাথায় হাত প্রযোজকদের

শেষ আপডেট: 2 May 2022 14:03

দ্য ওয়াল ব্যুরো: ইদের মরসুম ঘিরে সাজো সাজো রব বাংলাদেশে (Bangladesh)। উৎসবে মেতে উঠেছেন সে দেশের মানুষ। এই ইদের বাজারেই বাংলাদেশজুড়ে মুক্তি পেয়েছে চার-চারটি বাংলা ছবি। কিন্তু ছবি মুক্তি পেলেও চিন্তায় নির্মাতারা। ইদের মুখে কার্যত হল সঙ্কটে (cinema hall) ভুগছেন তাঁরা।

আরও পড়ুন: ঘুঘুর সংসার বাঁচিয়েই সংস্কার চলছে ক্যানিং স্টেশনে

গত কয়েকবছরে বাংলাদেশে (Bangladesh) সিনেমা হলের সংখ্যা চোখে পড়ার মতো কমে গেছে। হল এতই কমে গেছে যে ইদের জন্য বিগ-বাজেটের ছবি বানিয়ে এখন বেশ ফাঁপড়ে পড়েছেন ঢালিউডের কর্মকর্তারা। হল এতই কম, যে লাভের টাকা উঠবে কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।

বাংলাদেশে ইদ উপলক্ষে মোট চারটি ছবি মুক্তি পেতে চলেছে। সেগুলি হল, ‘শান’, ‘গলুই’, ‘বিদ্রোহী’ এবং ‘বড্ড ভালবাসি’। এই চার ছবি দেখানো হবে ওপার বাংলার মোট ১৬৭টি হলে। যা অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদের মধ্যে ‘বিদ্রোহী’ ছবিটি দেশজুড়ে মোট ১০২টি হলে মুক্তি পাচ্ছে। কিন্তু তাছাড়া আর কোনও ছবির হলসংখ্যা ১০০ পার করেনি। সব থেকে বেশি বাজেটের ছবি ‘শান’ মুক্তি পাচ্ছে দেশের মাত্র ৩৫টি হলে। এই ছবির প্রযোজক আজাদ খানে গলায় চিন্তার সুর। তিনি বলছেন, হল থেকে এই ছবির টাকা তো উঠবে না। টাকা তোলার জন্য আরও অন্তত ১০০টা হলের দরকার ছিল। তা যখন হয়নি এখন সিনেপ্লেক্সগুলোই ভরসা। সেখানে টানা মাসখানেক চললে হয়তো কিছু হলেও হতে পারে।

হতাশ ‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলমও। এই ছবি মুক্তি পাচ্ছে মাত্র ২৯টি হলে। তিনি বলেন, ছবির পিছনে যে টাকা ঢেলেছি তা উঠবে বলে মনে হচ্ছে না। আমরা হল সঙ্কটে আছি। সিনেপ্লেক্সের উপর কিছুটা ভরসা রাখছি। বাকিটা বলতে পারছি না।

‘বড্ড ভালবাসি’ ছবির অবস্থা আরও করুণ। স্বল্প বাজেটে তৈরি এই ছবি মুক্তির জন্য পেয়েছে মাত্র একটি হল।

বাংলাদেশের ওয়াকিবহালমহল বলছে, বছর পাঁচেক আগেও ছবিটা ছিল অন্যরকম। ইদের বাজারে বড় বাজেটের ছবি বানাতেন নির্মাতারা। এক-একটি ছবি মুক্তি পেত ১০০-র বেশি সিনেমা হলে। কিন্তু গত কয়েকবছরে হুহু করে হলের সংখ্যা কমেছে। তাই ঢালিউডের বাজার মার খাচ্ছে। অস্তিত্ব সঙ্কটে ভুগছেন প্রযোজক ও হল মালিকরা।


```