Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধন ব্যাঙ্ক চতুর্থ ত্রৈমাসিকেও বৃদ্ধির মুখ দেখল, গ্রাহক ৩ কোটি, কর্মী ৭০ হাজার

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের প্রকোপ কেটেছে, কিন্তু বিশ্বজোড়া আর্থিক পরিস্থিতি এখনও সুস্থির হতে পারেনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাণিজ্যিক আমদানি-রফতানির ক্ষেত্রে সতর্ক হয়ে চলছে সব দেশই। কিন্তু এরই মাঝে বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) ভাঁড

বন্ধন ব্যাঙ্ক চতুর্থ ত্রৈমাসিকেও বৃদ্ধির মুখ দেখল, গ্রাহক ৩ কোটি, কর্মী ৭০ হাজার

শেষ আপডেট: 19 May 2023 14:52

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের প্রকোপ কেটেছে, কিন্তু বিশ্বজোড়া আর্থিক পরিস্থিতি এখনও সুস্থির হতে পারেনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাণিজ্যিক আমদানি-রফতানির ক্ষেত্রে সতর্ক হয়ে চলছে সব দেশই। কিন্তু এরই মাঝে বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) ভাঁড়ারে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি যেন একেবারে অচলা। চতুর্থ ত্রৈমাসিকের শেষে (Q4 results) হিসেবে দেখা যাচ্ছে, গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় আমানত ও ঋণ মিলিয়ে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ১১% বৃদ্ধি পেয়ে হয়েছে ২.১৭ লক্ষ কোটি টাকা।

শুক্রবার মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে বন্ধন ব্যাঙ্কের চতুর্থ ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ করে এরকমই ইঙ্গিত দিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ। তিনি বলেন, ‘গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় এই চতুর্থ ত্রৈমাসিকে প্রভূত ব্যবসায়িক উন্নতি হয়েছে। আমরা আমাদের ক্ষমতা প্রসারণের মাধ্যমে ব্যবসাক্ষেত্রে আরও ভাল প্রভাব বিস্তারের চেষ্টা করছি’।

bandhan
সাংবাদিক সম্মেলনে চন্দ্রশেখর ঘোষ

বন্ধন ব্যাঙ্কের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফল বলছে, ২০২২-২৩ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট আমানত গত অর্থবর্ষের এই সময়ের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট আমানতের পরিমাণ বর্তমানে ১.০৮ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে ‘কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের’ (কাসা) অনুপাত বর্তমানে ৩৯.৩ শতাংশ। গত অর্থবর্ষের তুলনায় গ্রাহকদের প্রদত্ত ঋণের পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যা প্রায় ১.০৯ লক্ষ কোটি টাকা।  

উল্লেখ্য, ‘কাসা’ বা কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা টাকা যখন খুশি তুলে নিতে পারেন, আবার জমাও করতে পারেন। ব্যাঙ্ক তাতে খুব কম সুদ দেয়। ব্যাঙ্কের মোট জমার যে পরিমাণ অংশ এইধরণের অ্যাকাউন্ট থেকে আসে, তাকেই বলে কাসা অনুপাত। এবার এই কাসা অনুপাত যত বেশি হবে, তার মানে ব্যাঙ্কের মোট আমানতের তত বেশি অংশ আসবে এইরকমের অ্যাকাউন্ট থেকে। এদিকে এই ধরণের অ্যাকাউন্টে যেহেতু সুদ কম, ফলে ব্যাঙ্ককে এই পরিমাণ আমানত রাখতে বেশি খরচ করতে হবে না। আর এই অ্যাকাউন্টে অধিক জমা মানে গ্রাহকদের কাছেও ব্যাঙ্কের বেশি করে পৌঁছে যাওয়ার ইঙ্গিত মেলে। ফলে কোন ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য কত ভাল—সেটা মোটামুটিভাবে এই অনুপাতে বোঝা যায়।

bandhan
দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে বন্ধন ব্যাঙ্কের শাখা

পাশাপাশি ক্যাপিটাল অ্যাডিকোয়েসি অনুপাতেও বন্ধন ব্যাঙ্ক অনেকটাই স্বস্তিতে আছে। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি অনুপাত (সিএআর) হল ব্যাঙ্কের মোট সম্পত্তির তুলনায় ব্যাঙ্কের ঝুঁকিপূর্ণ সম্পত্তি, অর্থাৎ এমন কিছু যা ব্যাঙ্ককে ক্ষতির মুখে ফেলতে পারে, তার অনুপাত। ব্যাঙ্ক পরে কতটা বিপদে পড়তে পারে, সেইটে মাপার জন্য মুখ্যত এই অনুপাতকে ব্যবহার করা হয়। বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে এটা ১৯.৮ শতাংশ। যা প্রয়োজনের চাইতে অনেকটাই বেশি।

সম্মেলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রশেখর বলেন, ‘যে সকল শাখা রয়েছে, তাতে আমাদের অনেক গ্রাহক আছেন, যাদের অ্যাসেট দরকার। আবার অনেকে আছেন যাদের ডিপোজিটের সুবিধে দরকার। এইটাকে মিলিয়ে আমরা একটা নতুন মডেল তৈরি করছি, যেটাকে আমরা এই বছরেই আরও উন্নত করার চেষ্টা করছি, শুধুমাত্র গ্রাহকদের জন্য।’

পাশাপাশি বৈদ্যুতিন বা ডিজিটাল লেনদেনের দিকেও জোর দেন চন্দ্রশেখর। বলেন, ‘গত বছরে আমাদের ব্যাঙ্কের মোট ১৪০০০ শাখায় যত লেনদেন হয়েছে, তার ৯৪% হয়েছে ডিজিটালে। ৩১ শতাংশ রিটেল লেনদেন হয়েছে ডিপোজিটের জন্য। এছাড়া ৫৩ কোটি ইউপিআই লেনদেন হয়েছে সারা বছরে। ফলে বোঝা যাচ্ছে, বন্ধন ব্যাঙ্কের ডিজিটাল সিস্টেম মানুষ ব্যবহার করছেন, আমরা তাকে আরও উন্নত করার জন্য ডিজিটালের দিকে জোর দিচ্ছি।’ বস্তুত, ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ২০১৭ সালে প্রথম ইউপিআই বা ‘ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস’ পদ্ধতি চালু করে, যা প্রায় পেমেন্ট ব্যবস্থাকেই আমূল বদলে দিয়েছে। এখন প্রতি মাসে যা দিয়ে প্রায় সাতশো কোটি লেনদেন হয় বলে খবর।

বন্ধন ব্যাঙ্কের বর্তমান গ্রাহকের সংখ্যা তিন কোটির বেশি। ভারতের ৩৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছে গিয়েছে তার পরিষেবা, বর্তমানে কর্মী আছেন ৭০,০০০-এর বেশি। মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসাই রয়েছে ৭১ শতাংশ। চন্দ্রশেখরের ভরসার জায়গা তাঁর গ্রাহকরাই। বলেন, ‘মাত্র সাড়ে সাত বছরের কার্যকালে তিন কোটির বেশি মানুষ আমাদের ভরসা করেছেন। এই বিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে’।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’, একুশ শতকের নতুন আকর্ষণ


```