Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নতুন মাইলফলক ছুঁল বন্ধন ব্যাঙ্ক! চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যবসা ছাড়াল ২ লক্ষ কোটি

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের (Q3FY23) আর্থিক ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। সেই ঘোষণা অনুযায়ী, বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার অঙ্ক ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল। কাজের পরিবেশ আরও ভাল করার পাশাপ

নতুন মাইলফলক ছুঁল বন্ধন ব্যাঙ্ক! চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যবসা ছাড়াল ২ লক্ষ কোটি

শেষ আপডেট: 20 January 2023 16:15

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের (Q3FY23) আর্থিক ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। সেই ঘোষণা অনুযায়ী, বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার অঙ্ক ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল। কাজের পরিবেশ আরও ভাল করার পাশাপাশি ডিস্ট্রিবিউশনেও উন্নতি হওয়ায় এই নতুন মাইলফলক স্পর্শ করল বন্ধন ব্যাঙ্ক।

গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বেসরকারি এই ব্যাঙ্কটির মোট ব্যবসা (আমানত এবং ঋণ) ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ লক্ষ ৭০ কোটি টাকা। ভারত জুড়ে ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫ হাজার ৭২৩টি আউটলেট রয়েছে বন্ধন ব্যাঙ্কের। দেশের মোট ২ কোটি ৮৬ লক্ষ গ্রাহকে পরিষেবা দেন ব্যাঙ্কের ৬৬ হাজার কর্মী।

শেষ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কটির আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ, এবং প্রদত্ত ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ। হাউসিং ফিনান্স বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ। বর্তমানে মোট আমানতের পরিমাণ ১ লক্ষ ২ হাজার ২৮৩ কোটি টাকা, যার মধ্যে কাসা অনুপাত হল ৩৬.৪ শতাংশ। মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ ৬৯ শতাংশ। বর্তমানে মোট প্রদত্ত ঋণের পরিমাণ ৯৭ হাজার ৭৮৭ কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েশি রেশিও (সিএআর), যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতার নির্ণায়ক, তার মান বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে ১৯.১%। এই মান নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

ক্রমশ ব্যবসা আরও সম্প্রসারণ করছে বন্ধন ব্যাঙ্ক। এসএমই লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন, এবং গাড়ির লোনের ক্ষেত্রে নিজেদের পোর্টফোলিও আরও বাড়াচ্ছে ব্যাঙ্কটি। এমনকী, কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং এবং লোন এগেনস্ট প্রপার্টির মতো নতুন ক্ষেত্রেও ব্যবসা বাড়াচ্ছে এটি।

এই বিষয়ে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ জানিয়েছেন, ব্যাঙ্ক তার প্রোডাক্ট পোর্টফোলিও বিস্তারের মাধ্যমে আরও বেশি করে সমাজের সমস্ত শ্রেণির গ্রাহকদের প্রয়োজন মেটানোর লক্ষ্যে এগিয়ে চলেছে। উন্নতির পরবর্তী ধাপে পৌঁছানোর লক্ষ্যে সঠিক বহুমুখীকরণ পন্থাতে অবিচল রয়েছে বন্ধন ব্যাঙ্ক, দাবি তাঁর। 'আমরা কোটি কোটি দেশবাসীর বিশ্বাস অর্জন করতে পেরে নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করছি, এবং আমরা তাঁদের স্বপ্ন পূরণের যাত্রায় অংশীদার হওয়ার জন্য সর্বদা চেষ্টা জারি রাখব,' জানিয়েছেন তিনি।

ডিএ নিয়ে প্রশ্ন করা প্রধান শিক্ষককে ‘শোকজ’, জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে তলব


```