Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইকেল আরোহী তরুণীকে পিষে দিল লরি, এলাকার মানুষ তাড়া করে ধরল চালককে

ব্যান্ডেল মোড়ে জি টি রোডের উপর এক সাইকেল আরোহী তরুণীকে পিষে দিল লরি। ঘাতক লরি ও তার চালককে আটক করেছে পুলিশ।

সাইকেল আরোহী তরুণীকে পিষে দিল লরি, এলাকার মানুষ তাড়া করে ধরল চালককে

ঘাতক সেই লরি- নিজস্ব চিত্র

শেষ আপডেট: 11 June 2024 12:40

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ব্যান্ডেল মোড়ে জি টি রোডের উপর এক সাইকেল আরোহী তরুণীকে পিষে দিল লরি। ঘাতক লরি ও তার চালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,সকাল সাড়ে আটটা নাগাদ ব্যান্ডেল গুডস ইয়ার্ড থেকে বেরিয়ে সিমেন্ট বোঝাই একটি লরি সাহাগঞ্জের দিকে যাচ্ছিল। ব্যান্ডেল মোড়ের কাছে এক তরুণী সাইকেল নিয়ে লিচু বাগানের দিকে যাচ্ছিল। আচমকাই লরির গায়ে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় ওই তরুণী। তখনই তাকে পিষে দেয় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবারা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় যুবকরা ধাওয়া করে ঘাতক লরি ও তার চালককে আটক করে। ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয় জি টি রোডে। প্রাথমিকভাবে ওই তরুণীর পরিচয়  জানা না গেলেও পরে তার নাম জানতে পারে পুলিশ। রিম্পা হরিজন নামে বছর ২০র ওই তরুণীর বাড়ি ব্যান্ডেলের লোকপাড়ায়। তার মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নামে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বেপরোয়া গতিতে চলাফেরা করে মালবাহী গাড়িগুলি। একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু পুলিশকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।


```