Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দূষণ গিলছে দিল্লিকে, রাত ১১টা থেকেই বন্ধ হল পণ্য বোঝাই গাড়ির প্রবেশ, নির্দেশ জারি

দ্য ওয়াল ব্যুরো: ধোঁয়াশা ঘিরে ধরেছে দিল্লিকে।পথ খুঁজতে তৎপর প্রশাসন।তাই  দীপাবলি যেতে না যেতেই  ফের পণ্য বোঝাই গাড়িতে লাগাম টানল দিল্লি পুলিশ। রাজধানীতে বড়, মাঝারি পণ্য বোঝাই গাড়ির উপর জারি নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার রাত ১১টা থেকেই বন্ধ হল

দূষণ গিলছে দিল্লিকে, রাত ১১টা থেকেই বন্ধ  হল পণ্য বোঝাই গাড়ির প্রবেশ, নির্দেশ জারি

শেষ আপডেট: 8 November 2018 16:10

দ্য ওয়াল ব্যুরো: ধোঁয়াশা ঘিরে ধরেছে দিল্লিকে।পথ খুঁজতে তৎপর প্রশাসন।তাই  দীপাবলি যেতে না যেতেই  ফের পণ্য বোঝাই গাড়িতে লাগাম টানল দিল্লি পুলিশ। রাজধানীতে বড়, মাঝারি পণ্য বোঝাই গাড়ির উপর জারি নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার রাত ১১টা থেকেই বন্ধ হল পণ্য বোঝাই গাড়ির প্রবেশ। আপাতত ১১ নভেম্বর পর্যন্ত এই নির্দেশ কায়েম থাকবে,জানাচ্ছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার পর এই সিদ্ধান্ত দিল্লি পুলিশের। জয়েন্ট কমিশনার অফ পুলিশ ট্রাফিক, অলোক কুমার এদিন জানান, দূষণের সূচক বিপজ্জনক জায়গায় পৌঁছতেই পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তা না হলে দিল্লিতে দূষণ ভয়ানক রূপ নেবে। ১১ নভেম্বর পর্যন্ত পর্যবেক্ষণ চলার পর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়বে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত, দিল্লিতে পণ্যবাহী গাড়ির- নো এনট্রি। ছ’গুণ বেশি দূষিত কলকাতার বায়ু! দেশ জোড়া দূষণ-সূচক বলছে, ‘শুভ’ নয় দীপাবলি দীপাবলিতে দিল্লির দূষণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে বলে দাবি পরিবেশবিদদের।সুপ্রিম কোর্টের যাবতীয় বিধি নিষেধ উড়িয়েই দীপাবলিতে   শব্দবাজি ও আতসবাজির তাণ্ডব চলেছে।  দূষণ বিধি অমান্য করলে ফৌজদারি আইনে মামলা দায়েরের সুপারিশও করে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সরকারি ভাবে দূষণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও মেলে। রাজধানীতে জোড়-বিজোড় ফর্মুলাও প্রয়োগ করে দেখা হয়, তাতে কিছুটা সুরাহা হলেও ফের একই পর্যায়ে পৌঁছেছে দিল্লি। দূষণ রুখতে গত কয়েকদিন ধরে দিল্লি জুড়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। গত বৃহস্পতিবার থেকে দিল্লিতে চলছে ১০ দিনের দূষণ জনিত আপৎকালীন ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে সব রকম নির্মাণ কাজ, কয়লা নির্ভর শিল্প ও কল-কারখানা। ব্যক্তিগত গাড়ির বদলে গণ পরিবহণ ব্যবহারের আর্জি জানিয়েছে প্রশাসন।গণ পরিবহনের সংখ্যা বাড়াতে চালানো হয়েছে অতিরিক্ত ট্রেন ও মেট্রো। এবার পণ্য বোঝাই গাড়িতে লাগাম টেনে দূষণ রোখার চেষ্টায় দিল্লি পুলিশ। বিভিন্ন জাতীয় সড়কে চলছে পুলিশের টহলদারি। আটকে দেওয়া হচ্ছে ভীন রাজ্য থেকে আসা পণ্য বোঝাই গাড়ি। দূষণ রুখতে দিল্লিবাসীকে আরও একবার ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার আবেদনও জানিয়েছে প্রশাসন। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```