Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিষেধাজ্ঞাই সার, শহরজুড়ে গুটখা বিক্রি আগের মতোই

দ্য ওয়াল ব্যুরো: নিষেধাজ্ঞাই (ban) সার! কেউ তা মানছে কী, দেখছে না কেউ। তাই শহরজুড়ে আগের মতোই বিক্রি হচ্ছে গুটখা (gutkha)। কোনও সংকোচ বা ভয় দেখা গেল না বিক্রেতাদের মধ্যে। এসপ্ল্যানেড মেট্রোর মুখে বসে ঢেলে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গুট

নিষেধাজ্ঞাই সার, শহরজুড়ে গুটখা বিক্রি আগের মতোই

শেষ আপডেট: 8 November 2021 13:46

দ্য ওয়াল ব্যুরো: নিষেধাজ্ঞাই (ban) সার! কেউ তা মানছে কী, দেখছে না কেউ। তাই শহরজুড়ে আগের মতোই বিক্রি হচ্ছে গুটখা (gutkha)। কোনও সংকোচ বা ভয় দেখা গেল না বিক্রেতাদের মধ্যে। এসপ্ল্যানেড মেট্রোর মুখে বসে ঢেলে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গুটখা। সঙ্গে আলাদা করে বিক্রি হচ্ছে তামাক। ওই দুইয়ের মিশ্রনও চালান হচ্ছে মুখে। তারপর মেট্রোর পাশের দেওয়ালেই মুখভর্তি লাল পিক ফেলে রওনা দিচ্ছেন গুটখাপ্রেমীরা। এখন বাজারে সবথেকে বেশি বিক্রি বিমল গুটখা। যার মূল কারখানা উত্তরপ্রদেশে। দেশজুড়ে বিক্রিতে শীর্ষে এই সংস্থা। যার বিজ্ঞাপন করেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার শাহরুখ খান। ধর্মতলার এক গুটখার দোকানের সামনে গুটখায় তামাক পাতা মেশাতে মেশাতে শেখ জাহির বললেন, 'শাহরুখ খান বিজ্ঞাপন করছে। তারপরেও ও বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার। গুটখা ব্যান করলে শাহরুখকেও ব্যান করতে হবে।' শোভাবাজারের রাজু শর্মা বললেন, 'কোম্পানিগুলোর থেকে মোটা টাকা ইনকাম সরকারের। অত সহজে বন্ধ হবে না। সরকার এরকম প্রতিবছরই ভয় দেখায়। ঘুরপথে রাজস্বের ফন্দি। ডিলাররা আস্বস্ত করছে আমাদের। বলছেন, বিক্রি করুন, পুলিশ আমরা দেখে নেব।' কলকাতা পুরসভার পিছনে দোকানেও রোজকার মতো গুটখার সম্ভার নিয়ে বসেছেন দোকানি। তবে সবথেকে চালু ব্র্যান্ডটি চেইন থেকে কেটে আলাদা আলাদা প্যাকেট করছেন তিনি। কারণ জানতে চাইলে বললেন, 'পুলিশ বারণ করলে চেইন লুকিয়ে ফেলব। তখন একপিস পরে বেচব।' মালবাজারে কল খুলে জল খেল গরু, খাওয়া হলে বন্ধও করে দিল কল! দেখুন ভিডিও আগেও গুটখা ও পানমশলা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শহরজুড়ে দেদার বিকোচ্ছে বিভিন্ন গুটখা। এবারও তাই হচ্ছে। ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পান মশলার উত্‍পাদন, মজুত, বিক্রি বা বণ্টন নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দফতরের কমিশনার অফ ফুড সেফটি। এক বছর আগে গুটখা ও তামাকজাত পান মশলা নিষিদ্ধ করা হয়। সেই মেয়াদ শেষের আগেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু তা কতটা মানা হল, তা দেখা হচ্ছে না প্রশাসনের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, গুটখা ও বিভিন্ন রকম পান মশলা যার মধ্যে নিকোটিন বা তামাকজাত উপাদান রয়েছে এবং যেগুলি মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর, রাজ্যে সেগুলির বিক্রি আগামী এক বছর নিষিদ্ধ। এই সময়ের মধ্যে গুটখা ও পান মশলা উৎপাদন, মজুত, বণ্টন ও বিক্রি করা যাবে না। উল্লেখ্য, ২০১৩- সালের ২৩ এপ্রিল রাজ্যে নিষিদ্ধ হয় গুটখা ও পান মশলা। এরপর থেকে বাড়তে থাকে নিষেধাজ্ঞার মেয়াদ। কিন্তু নিষেধাজ্ঞাই সার। মানছে কে?দোকানিদের বক্তব্য, 'আমাদের কেউ বন্ধ করতে বলেনি। চাহিদা আছে বলেই তো বিক্রি করছি।' টিপু সুলতান মসজিদের উল্টোদিকের ফুটপাথের পান-গুটখা বিক্রেতা স্বরূপ দত্ত বললেন, 'কারখানা বন্ধ করে দিক সরকার। তাহলে মালই ঢুকবে না। তা নাহলে তো বিক্রি বন্ধ সম্ভব নয়। আমাদেরও তো রুজি রোজগারের ব্যাপার।' শিনটু দত্ত বললেন, 'মদ বিক্রি বাড়ছে। তার বেলায় ক্ষতি নেই। যত দোষ পান, গুটখার! আমরা কাউকে জোর করে বিক্রি করি না।' বিক্রেতারা জানাচ্ছেন, মূলত উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার থেকেই এই পণ্যগুলি শহরে আসে। বড়বাজার চত্বর থেকে তা পৌঁছয় দোকানিদের কাছে। শহরের গুটখাসেবীদের সিংহভাগই অবাঙালি মানুষজন। গুটখার দোকানে জর্দা পান কিনতে এসেছিলেন বছর পঞ্চাশের নিমাই পাল। বললেন, 'গুটখার কথা জানি না। তবে পান খাওয়া কিন্তু বন্ধ করতে বলেনি সরকার।' পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```