Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গরু ও ষাঁড়ের গুঁতোয় জখম একাধিক, রাস্তায় নেমে ধরপাকড় শুরু বালুরঘাট পুরসভার

বালুরঘাট থানা মোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে বেশ কয়েকটি গরু ও ষাঁড় ধরা হয়। গবাদি পশুর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে পুরসভার তরফে।

গরু ও ষাঁড়ের গুঁতোয় জখম একাধিক, রাস্তায় নেমে ধরপাকড় শুরু বালুরঘাট পুরসভার

গরু ধরতে রাস্তায় পুরসভার চেয়ারম্যান

শেষ আপডেট: 19 November 2024 13:06

দ্য ওয়াল ব্যুরো: বালুরঘাটে দিনকে দিন গরু ও ষাঁড়ের উপদ্রপ বাড়ছে। ছোটরা তো বটেই, সাইকেল-স্কুটি কিংবা হেঁটেও চলাফেরা করতে ভয় পাচ্ছেন বয়স্করাই। গরু-ষাঁড়ের গুঁতোয় একাধিক জখমও হয়েছে।

কখনও দল বেঁধে রাস্তা দিয়ে চলা, কখনও ঘণ্টার পর ঘণ্টা রাস্তার মধ্যেই দাঁড়িয়ে থাকছে গবাদি পশু। তাই বাধ্য হয়ে এবার রাস্তায় নামলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ-সহ পুরসভার অন্যান্য জনপ্রতিনিধিরা। 

রাস্তাঘাট দখল করে থাকায় বালুরঘাটের রাস্তায় দিন দিন যানজট বাড়ছে। এমনকি বাড়ছে দুর্ঘটনাও। বারবার সর্তক করার পরেও নিজেদের গবাদি পশু আটকে রাখেননি মালিকরা। সমস্যায় পড়ছেন রাস্তার লোকজন। তাই সোমবার গভীর রাতে বালুরঘাট শহর জুড়ে অভিযান চালালো বালুরঘাট পুরসভা।

বালুরঘাট থানা মোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে বেশ কয়েকটি গরু ও ষাঁড় ধরা হয়। গবাদি পশুর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে পুরসভার তরফে। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, আগামী দিনেও এই ধরপাকড় লাগাতার চলবে।


```