Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বালু, তন্ময়ের পর কে? বিতর্ক উস্কে শুভেন্দু বললেন, এবার হরকালীর পালা

রেশন দুর্নীতি কাণ্ডে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পর আবার বুধবার সকাল ১১টা থেকে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়িতে, অফিসে, চালকলে, মদের দোকানে শুরু হয়েছে আয়কর তল্লাশি। পর পর এই দু’ঘটনায় রাজ্য রাজনীতিতে যখন একটাই প্রশ্ন বড় হয়ে উঠেছে এর পর কে, তখন ইঙ্গিত দিতে চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

বালু, তন্ময়ের পর কে? বিতর্ক উস্কে শুভেন্দু বললেন, এবার হরকালীর পালা

শেষ আপডেট: 9 November 2023 19:17

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পর আবার বুধবার সকাল ১১টা থেকে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়িতে, অফিসে, চালকলে, মদের দোকানে শুরু হয়েছে আয়কর তল্লাশি। পর পর এই দু’ঘটনায় রাজ্য রাজনীতিতে যখন একটাই প্রশ্ন বড় হয়ে উঠেছে এর পর কে, তখন ইঙ্গিত দিতে চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

বিষ্ণুপুরে বিজেপির সভায় শুভেন্দু এদিন কারও নাম না করে বলেন, “কাল থেকে চলছে। চাল চোর, মদ চোরের বাড়িতে কাল থেকে তল্লাশি চলছে। কেমন লাগছে!” খানিক থেমে শুভেন্দু যোগ করেন, “এবার হরকালীর পালা। হরিবোল আমি বলিয়ে দেব!”

হরকালী কে তা শুভেন্দু স্পষ্টাস্পষ্টি বলেননি। তবে প্রকারান্তরে বুঝিয়ে দেন। শুভেন্দু বলেন,“দেড় কোটি টাকা দিয়ে বাঁকুড়ায় বাড়ি। স্ত্রী নার্সের চাকরি করে বাঁকুড়া মেডিক্যালে। গাছেরও খাব, তলারও কুড়োব। বিধানসভার ভিতরে বিজেপি, বাইরে তৃণমূল!” 

ঘটনাচক্রে কদিন আগে বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলে যোগ দিয়েছেন। ২০২১ সালে বিজেপির টিকিটে কোতলপুর থেকে জয়ী হয়েছিলেন। দ্বাদশীর সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়ায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। তন্ময় ঘোষও একুশ সালে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন। তার পর তিনি তৃণমূলে যোগ দেন। 

শুভেন্দু এদিন অভিযোগ করেছেন, হরকালী প্রথম থেকে সেটিং করে চলছিলেন। অথচ একুশের বিধানসভা ভোটে ওঁর ভোটের খরচ তিনি জুগিয়েছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু।  এদিন শুভেন্দুর দাবি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমরা গোড়া থেকেই বলছি ইডি-সিবিআইকে বিজেপি অফিস থেকে চালানো হচ্ছে। সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে বার বার”


```