Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

টাক থাকলেই পুরস্কার! অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের, আবিষ্কার করলে নয়া তত্ত্বও

মাথায় চুল কম থাকা মানেই কি বুদ্ধিজীবী? শওকতের ব্যাখ্যা, "সমাজের উচ্চস্তরে বহু পদাধিকারী রয়েছে যাদের মাথায় চুল নেই। এ থেকেই সহজেই অনুমেয়, যাদের মাথায় চুল কম, তারা বেশি বুদ্ধিমান হন।"

টাক থাকলেই পুরস্কার! অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের, আবিষ্কার করলে নয়া তত্ত্বও

টাক নিয়ে অভিনব আয়োজন তৃণমূল বিধায়কের।

শেষ আপডেট: 16 October 2024 20:00

দ্য ওয়াল ব্যুরো: গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।' গোঁফ নিয়ে আস্ত ছড়া লিখেছিলেন সুকুমার রায়! বোঝাতে চেয়েছিলেন, গোঁফই মানুষের পরিচয়! 

অনেকটা সেই স্টাইলে টাক মাথার লোকেদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

মাথায় চুল কম থাকায় টাক পড়ে গেছে এমন ব্যক্তিদেরকে একত্রিত করে বুধবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শওকত। সেখানে স্থানীয় দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০০ জন টাক পড়া মানুষকে একত্রিত করে একটি করে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার দিলেন তৃণমূল বিধায়ক। দাবি করলেন, "যাদের মাথায় চুল কম থাকে বা নেই, তারা আসলে বুদ্ধিমান। এরা প্রত্যেকেই বুদ্ধিজীবী।"

আগামী দিনে সমগ্র ব্লকে এবং তাঁর বিধানসভা এলাকার সমস্ত টাক পড়া মানুষজনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক। এ ব্যাপারে উৎসাহ দিতে বিশেষ প্রতিযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

কিন্তু মাথায় চুল কম থাকা মানেই কি বুদ্ধিজীবী? শওকতের ব্যাখ্যা, "সমাজের উচ্চস্তরে বহু পদাধিকারী রয়েছে যাদের মাথায় চুল নেই। এ থেকেই সহজেই অনুমেয়, যাদের মাথায় চুল কম, তারা বেশি বুদ্ধিমান হন।"

শওকতের এমন দাবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এলাকার জনমানসে। অনেকে রসিকতার সুরে বলছেন, সুকুমার রায় বেঁচে থাকলে শওকতের কাণ্ড কারখানা দেখে নিশ্চয়ই গোঁফের পর টাক নিয়েও নতুন ছড়া লিখতেন!


```