Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঠাকরে পরিবারে ফের ফাটল, বালাসাহেবের বড় নাতি এবার শিন্ডের পাশে

দ্য ওয়াল ব্যুরো: উদ্ধবকে (Uddhav Thackeray) কেন্দ্র করে ঠাকরে পরিবারের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। শিবসেনার (Shivsena) প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের বড় নাতি নীহার রবিবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে দেখা করে তাঁর পাশে থাকা

ঠাকরে পরিবারে ফের ফাটল, বালাসাহেবের বড় নাতি এবার শিন্ডের পাশে

শেষ আপডেট: 16 October 2022 11:37

দ্য ওয়াল ব্যুরো: উদ্ধবকে (Uddhav Thackeray) কেন্দ্র করে ঠাকরে পরিবারের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। শিবসেনার (Shivsena) প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের বড় নাতি নীহার রবিবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে দেখা করে তাঁর পাশে থাকার কথা ঘোষণা করেছেন।

শিবসেনার দুই গোষ্ঠীর লড়াইয়ের মাঝে নীহারের সিদ্ধান্ত মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ঘটনা বলে মানছে সব পক্ষই। গত সপ্তাহে উদ্ধবের ছোট ভাই সপরিবারে দেখা করেন শিন্ডের সঙ্গে। তাঁরাও মুখ্যমন্ত্রীকে কথা দেন, তাঁর গোষ্ঠীকেই তাঁরা প্রকৃত শিবসেনা বলে মনে করেন। আজ দেখা করে একই আশ্বাস দেন নীহারও। তিনি বালাসাহেব ঠাকরের বড় ছেলে বিন্দুমাধনের প্রথম সন্তান। অর্থাৎ বালাসাহেবের বড় নাতি তিনি।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী নীহার রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও পরিচিত নাম। ৩ নভেম্বর মুম্বইয়ের আন্ধেরি উত্তর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। শিবসেনায় ভাঙনের পর এই প্রথম মহারাষ্ট্রে কোনও বিধানসভা আসনে ভোট হতে যাচ্ছে। সেখানে লড়াই হবে শিবসেনার উদ্ধব গোষ্ঠীর সঙ্গে বিজেপির। কিন্তু অলিখিত লড়াই শিবসেনার দুই গোষ্ঠীর। নীহার আজ শিন্ডেকে কথা দেন তিনি উপ নির্বাচনে প্রচার করবেন।

শিবসেনার উদ্ধব গোষ্ঠী অবশ্য পারিবারিক বিভাজনকে গুরুত্ব দিচ্ছে না। তাদের বক্তব্য, উদ্ধবকে শিবসেনায় তাঁর উত্তরসূরি বেছেছিলেন স্বয়ং বালাসাহেব। উদ্ধবকে সঙ্গে নিয়ে তিনি রাজনৈতিক কর্মসূচিতে যেতেন। এমনকী বাবরি মসজিদ ভাঙার দিনও উদ্ধবই বাবার সঙ্গে ছিলেন। পুলিশের খাতায় দু’জনের নামই ছিল। নেতৃত্ব দেওয়ার গুণ আছে দেখেই উদ্ধবকে বেছে নিয়েছিলেন বালাসাহেব। তাতে পরিবারের বাকিরা অসন্তুষ্ট ছিল। এখন পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকেই বদলা নিতে চাইছেন। কিন্তু মহারাষ্ট্রের মানুষ বালাসাহেবের পর উদ্ধবকেই চেনে, জানে।

৭৫ ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট চালু করলেন প্রধানমন্ত্রী, কেমন ব্যাঙ্ক এগুলি


```