Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুবাই যেতে চান রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমান! শুনেই নড়েচড়ে বসল ইডি

২০২৩ সালের অক্টোবর। দুবাই যাওয়ার প্ল্যান ছিল চালকল ব্যবসায়ী বাকিবুর রহমানের। ঠিক তার আগেই তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দুবাই যেতে চান রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমান! শুনেই নড়েচড়ে বসল ইডি

বাকিবুর রহমান।

শেষ আপডেট: 20 November 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের অক্টোবর। দুবাই যাওয়ার প্ল্যান ছিল চালকল ব্যবসায়ী বাকিবুর রহমানের। ঠিক তার আগেই তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

চলতি বছরের অগস্টে জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর। সূত্রের দাবি, এবার দুবাই যেতে চেয়ে কলকাতায় ব্যাঙ্কশাল আদালতের (বিচার ভবনে) দ্বারস্থ হয়েছেন বাকিবুর। বিষয়টি জানতে পেরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আদালত সূত্রের খবর, ব্যবসার কারণে বিদেশে যেতে চাইছেন তিনি। বাকিবুরের তরফে আদালতে এও বলা হয়েছে, যে তাঁর পরিবার এখন দুবাইয়ে থাকেন। তাই তাঁদের সঙ্গে দেখা করতেও যেন চান তিনি। বিষয়টি জানতে পেরেই আদালতে নিজেদের আপত্তির কথা জানিয়েছে ইডি।

ইডির তরফে আদালতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, রেশন কেলেঙ্কারিতে হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। আর্থিক তছরূপের মামলা রয়েছে বাকিবুরের নামেও। এমনকী বাকিবুরের অর্থ তছরূপের সঙ্গে দুবাই যোগ রয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আগেই আদালতে জানানো হয়েছিল।

সূত্রের দাবি, ওই প্রসঙ্গ টেনে বাকিবুরের দুবাই যাত্রার বিরোধিতা করেছে ইডি। এ ব্যাপারে আদালত অবশ্য এদিন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

রেশন দুর্নীতিকাণ্ডে গত বছরের ১৩ অক্টোবর বাকিবুরকে গ্রেফতার করেছিল ইডি। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বাকিবুরের চালকলের পাশাপাশি কলকাতায় তাঁর কৈখালির ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। বাদ যায়নি উত্তর চব্বিশ পরগণায় অবস্থিত তাঁর একাধিক চালকল, গমকলেও। 


```