Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনাথ বাচ্চাদের বিনামূল্যে দেওয়া হবে কেক! অভিনব উদ্যোগ উত্তরপ্রদেশের বেকারির

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছর বয়স পর্যন্ত অনাথ বাচ্চাদের বিনামূল্যে দেওয়া হবে কেক (Free Cakes)। এই মর্মে পোস্টার লাগানো হলো উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি বেকারিতে (Bakery)। সেই পোস্টারের ছবি টুইটারে শেয়ার করে নিয়েছেন আইএএস অফিসার অবনীশ

অনাথ বাচ্চাদের বিনামূল্যে দেওয়া হবে কেক! অভিনব উদ্যোগ উত্তরপ্রদেশের বেকারির

শেষ আপডেট: 13 August 2022 12:47

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছর বয়স পর্যন্ত অনাথ বাচ্চাদের বিনামূল্যে দেওয়া হবে কেক (Free Cakes)। এই মর্মে পোস্টার লাগানো হলো উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি বেকারিতে (Bakery)। সেই পোস্টারের ছবি টুইটারে শেয়ার করে নিয়েছেন আইএএস অফিসার অবনীশ শরণ। এই ঘটনায় টুইটারিরা বেকারি মালিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

ছবি পোস্ট করে শরণ লিখেছেন, ‘বেকারি মালিকের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা’। অবনীশ শরণের পোস্ট করা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে একটি কাচের বক্সের মধ্যে রাখা আছে অনেকগুলো কেক। আর তার বাইরে লেখা আছে 'ফ্রি! ফ্রি! ফ্রি! ১৪ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলে মেয়েদের মা-বাবা নেই, তাদের জন্য বিনামূল্যে কেক!’

https://twitter.com/AwanishSharan/status/1557934582627909632

জানা গিয়েছে, বেকারিটি উত্তরপ্রদেশের দেওড়িয়াতে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই অজস্র মানুষ প্রশংসা করেছেন বেকারি মালিকের।

অবনীশ শরণ মাঝেমধ্যেই টুইটারে খুব সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য বেশ পরিচিত টুইটারিদের কাছে। এবারেও তাঁর এই ছবি মন জিতে নিয়েছে অজস্র মানুষের।

ছেলেকে গিলতে যাচ্ছিল অজগর, সাপের মুখ থেকে সন্তানকে ছিনিয়ে নিলেন মা


```