
শেষ আপডেট: 13 January 2023 08:46
দ্য ওয়াল ব্যুরো: বজরং দলের এক কর্মীর দেহ উদ্ধার (Bajrang Dal worker Dead) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকের (Karnataka) দক্ষিণা কানাডা জেলায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার নেত্রাবতী নদীতে ভেসে থাকতে দেখা যায় একটি দেহ। পরে জানা যায়, ওই দেহটি রাজেশ নামে স্থানীয় এক বজরং দল কর্মীর।
স্থানীয়দের কথায়, বৃহস্পতিবার বিকেলে নদীর কাছে একটি পরিত্যক্ত বাইক পড়ে থাকতে দেখা যায়। তা দেখেই খবর দেওয়া হয় পুলিশকে। নদীতে তল্লাশি চালিয়ে পুলিশ রাজেশের দেহ উদ্ধার করে।
নদী থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে রাজেশের এই মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খুন না আত্মহত্যা, স্পষ্ট নয় এখনও পুলিশের কাছে। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে সেই সম্ভাবনার পাশাপাশি, নদীর পাশে পড়ে থাকা বাইকটিও পুলিশকে ভাবাচ্ছে ।
পরিত্যক্ত বাইকটি কার, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বাইকের মালিক কে সেটা জানা গেলেই তদন্তে কিছুটা এগোনো যাবে।
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবোঝাই বাসের! সাইবাবা দর্শনে যাওয়ার পথে মৃত ১০