Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বজরং দলের সদস্য হয়েও মন দিয়েছেন মুসলিম মেয়েকে! ধরা পড়তেই বেদম মার

দ্য ওয়াল ব্যুরো: বজরং দলের (Bajrang Dal) সমর্থক (activist) এক যুবক বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাস্তায় হঠাৎই তাঁদের ঘিরে ধরে প্রায় ৩০ জন যুবক। কিছু বুঝে ওঠার আগেই সেই যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারতে শুরু করে। অনেকেই প্রথমে ভেবেছিলেন

বজরং দলের সদস্য হয়েও মন দিয়েছেন মুসলিম মেয়েকে! ধরা পড়তেই বেদম মার

শেষ আপডেট: 27 May 2023 15:28

দ্য ওয়াল ব্যুরো: বজরং দলের (Bajrang Dal) সমর্থক (activist) এক যুবক বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাস্তায় হঠাৎই তাঁদের ঘিরে ধরে প্রায় ৩০ জন যুবক। কিছু বুঝে ওঠার আগেই সেই যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারতে শুরু করে। অনেকেই প্রথমে ভেবেছিলেন হয়তো বজরং দল করার জন্য তাঁকে মারা হচ্ছে। কিন্তু পরে জানা যায়, যারা পিটিয়েছে তাঁরাও ওই একই দলের সদস্য। তাহলে কেন এভাবে নিজেদের দলের সমর্থককেই ধরে পেটানো হল? জানা গিয়েছে, শুধুমাত্র প্রেম করার শাস্তি দেওয়াই ছিল আসল উদ্দেশ্য। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে (Karnataka)।

এমনিতে সে রাজ্যে বজরং দলের নীতিপুলিশদের হাতে মাঝেমধ্যেই হেনস্থার শিকার হন যুগলরা। এবার সেই একই শাস্তি পেলেন খোদ ওই দলের সদস্য অজিত। এমনিতে কট্টর হিন্দুত্ববাদী ওই যুবক একটিই 'ভুল' করে ফেলেছিলেন। ভালবেসেছিলেন এক মুসলিম মহিলাকে। মাঝেমধ্যেই তাঁর সঙ্গে ইতিউতি দেখা করতেন। অজিতের এই প্রেমের বিষয়টাই পছন্দ ছিল না বজরং দলের অন্যান্য সদস্যদের। তাই ওই যুবককে উচিত 'শাস্তি' দেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই।

Bajrang Dal, activist, Karnataka

সম্প্রতি অজিত তাঁর ওই মুসলিম বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। সেখানেই নীতিপুলিশের দল ঘিরে ধরে তাঁকে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। ওই সদস্যদের তাণ্ডবে রীতিমতো ভয় পেয়ে যান মুসলিম বান্ধবীও। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় গিয়ে তিনি এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। তাঁরাই আহত অবস্থায় অজিতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। এদিকে ওই ৩০জনের খোঁজ শুরু করেছে পুলিশও।

শাহের সফরের আগে মণিপুরে গেলেন সেনা প্রধান, পরিস্থিতি ভাল নয়


```