Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘হামারা বাজাজ’ এল নতুন অবতারে, চেতক ই-স্কুটার বিক্রি শুরু এক লাখ থেকে

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনের সুরে ‘হামারা বাজাজ’ একসময় ঝড় তুলত স্কুটার-প্রেমীদের মনে। সেই নস্ট্যালজিয়া ফিরে এল আবার। বাজাজের চেতক। রঙ-রূপ বদলে এবার সে নয়া অবতারে। ইলেকট্রিক স্কুটার বা ই-স্কুটার রূপে চেতকের ভোলই বদলে দেওয়া হয়েছে। দু’টি মডেলে

‘হামারা বাজাজ’ এল নতুন অবতারে, চেতক ই-স্কুটার বিক্রি শুরু এক লাখ থেকে

শেষ আপডেট: 13 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনের সুরে ‘হামারা বাজাজ’ একসময় ঝড় তুলত স্কুটার-প্রেমীদের মনে। সেই নস্ট্যালজিয়া ফিরে এল আবার। বাজাজের চেতক। রঙ-রূপ বদলে এবার সে নয়া অবতারে। ইলেকট্রিক স্কুটার বা ই-স্কুটার রূপে চেতকের ভোলই বদলে দেওয়া হয়েছে। দু’টি মডেলে, ছ’টা ভিন্ন রঙে ভারতের বাজারে চেতক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল বাজাজ অটো। দূষণ ও তেলের আমদানি খরচ কমাতে দেশের রাস্তায় যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক গাড়ি চালানোর উপরে জোর দিচ্ছে কেন্দ্র। তেমন সময় বেঁধে না দিলেও, গত বছরের বাজেটে ওই গাড়ির চাহিদা বাড়ানোর পথে হাঁটতেও দেখা গেছে তাদের। পুরোদস্তুর বৈদ্যুতিন গাড়ির বাজার নিয়ে প্রথমে নানা আপত্তি থাকলেও পরে সেই পথেই হাঁটতে দেখা গেল বাজাজ অটোকে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চেতককে ফিরিয়ে আনার মধ্যে যেমন নস্ট্যালজিয়া রয়েছে, তেমনই ভোল বদলে এই স্কুটারের চাহিদা বাড়বে চড়চড় করে। আর্বান ও প্রিমিয়াম— দুই ভ্যারিয়ান্টে বাজারে আনা হয়েছে চেতক ই-স্কুটারকে। আর্বান ভ্যারিয়ান্টে রয়েছে ড্রাম ব্রেক। এর দাম শুরু ১ লক্ষ টাকা থেকে। প্রিমিয়ামে থাকছে ডিস্ক ব্রেক। এই ভ্যারিয়ান্টের দাম একটু বেশিই পড়বে। শুরু হবে ১ লক্ষ ১৫ হাজার টাকা থেকে। যেকোনও ইলেকট্রিক বাইক বা স্কুটার কেনার আগে তার রেঞ্জ জেনে নেওয়া জরুরি। ট্যাঙ্কভর্তি জ্বালানি নিয়ে গাড়ি কতটা দূরত্ব যেতে পারে, সেটাই হল গাড়ির রেঞ্জ। বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রে দেখতে হবে এক বার ব্যাটারি সম্পূর্ণ চার্জ দেওয়ার পর কত দূরত্ব যেতে পারে গাড়ি। ইকো মোডে ইলেকট্রিক চেতকের রেঞ্জ ৯৫ কিলোমিটার এবং স্পোর্টস মোডে রেঞ্জ ৮৫ কিলোমিটার। এতে থাকছে আইপি৬৭ রেটের ৩ কিলোওয়াট/ঘণ্টা লিথিয়াম আয়ন ব্যাটারি। পাঁচ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে এই ব্যাটারি। বাজাজ অটো জানাচ্ছে, এই ব্যাটারির ক্যাপাসিটি এতটাই ভাল যে এক ঘণ্টার মধ্যেই ২৫ শতাংশ চার্জ দেওয়া যাবে ব্যাটারিতে। সংস্থার দাবি, এই ব্যাটারির লাইফস্প্যান ৭০ হাজার কিলোমিটার। ছ’রকম রঙে মিলবে এই ই-স্কুটার। এতে থাকছে এলইডি হেডল্যাম্প, ফ্রন্ট এলইডি টার্ন ইন্ডিকেটর, রিয়ার এলইডি ব্লিঙ্কারস-সহ অনেক কিছু। সংস্থার তরফে জানানো হয়েছে, ১৫ জানুয়ারি থেকে অনলাইন বুকিং শুরু হবে। ডেলিভারি মিলবে ফ্রেব্রুয়ারি থেকে। আপাতত পুণে ও বেঙ্গালুরুতেই লঞ্চ হয়েছে চেতক ই-স্কুটার। মাস খানেকের মধ্যেই দেশের আরও কয়েকটি রাজ্যে লঞ্চ করা হবে এটি।

```