Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইকোর্টের নথি জাল করে বাবাকে জামিন! সিআইডির হাতে ধরা পড়ল অভিযুক্ত ছেলে

হাইকোর্টের নথি জাল করে বাবাকে জামিন! সিআইডির হাতে ধরা পড়ল অভিযুক্ত ছেলে

শেষ আপডেট: 15 October 2023 17:32

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাবা খুনের আসামি। হাইকোর্টে মামলা চলছিল। বিচারপতি সাজাও দিয়েছিলেন। বিচারপতির সেই রায়ের নথি জাল করে নিম্ন আদালতে গিয়ে বাবার জামিন করিয়ে নিয়েছিলেন ছেলে! এমন অভিযোগে এক ব্যক্তিকে হাওড়া থেকে গ্রেফতার করল সিআইডি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম লাবু শেখ। তাঁর বাড়ি ভরতপুরের হরিশচন্দ্রপুরে। অভিযোগ, একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয় লাবু শেখের বাবা লালু শেখের। এরপরেই  হাইকোর্টের বিচারপতির রায়ের সেই নথি জাল করে নিম্ন আদালত থেকে বাবা লালু শেখের জামিন করিয়ে নেন লাবু। 

ঘটনাটি পুলিশের নজরে আসতেই তদন্তভার যায় সিআইডির হাতে। অবশেষে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করলেন তদন্তকারীরা। 

এই ঘটনা নিয়ে অভিযুক্ত লাবু শেখের দাবি, তিনি কিছু করেননি। আইনজীবীরা ও বাবা মিলে এই ফাঁদ পেতেছিল। একা তিনি কেন সাজা পাবেন। বাবা ও এই ঘটনায় যে সব  আইনজীবী মদত দিয়েছেন তাঁদেরও সাজা হোক।  

এই ঘটনার তদন্তকারীরা বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চাননি। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তাঁরা এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেবিষয়ে তদন্ত শুরু করেছেন।


```