Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্য জাতের ছেলেকে বিয়ে করেছিল মেয়ে, ভাড়াটে খুনি দিয়ে জামাইকে খুন করাল শ্বশুর

দ্য ওয়াল ব্যুরো: অজ্ঞাতপরিচয় ৩ দুষ্কৃতীর হাতে খুন হলেন ৩৪ বছর বয়সি এক ব্যক্তি (jain man murdered by 3 supari killers)। পুলিশের অনুমান, পারিবারিক সম্মানরক্ষার্থে যুবকের শ্বশুর ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেছেন নিজের জামাইকে। ঘটনাটি ঘটেছে কর্

অন্য জাতের ছেলেকে বিয়ে করেছিল মেয়ে, ভাড়াটে খুনি দিয়ে জামাইকে খুন করাল শ্বশুর

শেষ আপডেট: 20 December 2022 06:40

দ্য ওয়াল ব্যুরো: অজ্ঞাতপরিচয় ৩ দুষ্কৃতীর হাতে খুন হলেন ৩৪ বছর বয়সি এক ব্যক্তি (jain man murdered by 3 supari killers)। পুলিশের অনুমান, পারিবারিক সম্মানরক্ষার্থে যুবকের শ্বশুর ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেছেন নিজের জামাইকে।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের বগলকোট জেলার তাক্কড় গ্রামে (Bagalkot honour killing)। মৃতের নাম ভুজবলী কারজাগি। তিনি জৈন সম্প্রদায়ভুক্ত ছিলেন। ভাগ্যশ্রী নামে এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। দুজনেই একই গ্রামের বাসিন্দা। ভাগ্যশ্রী তথাকথিত উচ্চবর্ণ ক্ষত্রিয় সম্প্রদায়ভুক্ত। দুজনের সম্পর্কে একেবারেই সম্মতি ছিল না তরুণীর পরিবারের লোকজনের। ফলে বছরখানেক আগে পালিয়ে গিয়ে বিয়ে করে নেন ভাগ্যশ্রী এবং ভুজবলী। তারপর তাঁরা ফের গ্রামে ফিরে এসে একসঙ্গে থাকতে শুরু করেন।

কিন্তু জামাইকে একেবারেই মেনে নেননি তরুণীর বাবা। পুলিশ সূত্রে খবর, মেয়ের বিয়ের খবর পাওয়ার পর থেকেই জামাইকে মেরে ফেলার চক্রান্ত করছিলেন তিনি। সেই কারণেই তিনজন সুপারি কিলারকে ভাড়া করেন তিনি। রবিবার রাতে এক বন্ধুর সঙ্গে এলাকার একটি মন্দিরে গিয়েছিলেন ভুজবলী। সেখান থেকে ফেরার সময়েই তিনজন ভাড়াটে খুনি ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। প্রথমে ভুজবলীর মুখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেয় ৩ দুস্কৃতী। তারপর একটি ছুরি দিয়ে তাঁকে কুপিয়ে খুন করে তারা।

ঘটনায় ভাগ্যশ্রীর বাবা তাম্মেগওড়া এবং তিনজন সুপারি কিলারের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

অন্য জাতে বিয়ে করলেই প্রাণ যাচ্ছে মানুষের, দেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি


```