Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাংলাদেশি পর্যটকদের জন্য দুঃসংবাদ! এবার বন্ধ হল ডুয়ার্সের দরজাও

ফি-বছরই শীত পড়লে ডুয়ার্সে আসেন বাংলাদেশের বহু পর্যটক। বক্সা, জলদাপাড়া, চিলাপাতা ঘুরে বেড়ান তাঁরা। 

 বাংলাদেশি পর্যটকদের জন্য দুঃসংবাদ! এবার বন্ধ হল ডুয়ার্সের দরজাও

ফাইল ছবি।

শেষ আপডেট: 16 December 2024 23:48

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষজনের জন্য দুঃসংবাদ। ফি-বছরই শীত পড়লে ডুয়ার্সে আসেন বাংলাদেশের বহু পর্যটক। বক্সা, জলদাপাড়া, চিলাপাতা ঘুরে বেড়ান তাঁরা। 

এবার সেই সব ভ্রমণপিপাসু বাংলাদেশি পর্যটকদের আর হোটেলে থাকতে দেবেন না স্থানীয় হোটেলের মালিকরা। আলিপুরদুয়ার হোটেল অ্যাসোসিয়েশনের তরফে সোমবার রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

হোটেল মালিকদের বক্তব্য, বাংলাদেশি পর্যটকরা যদি কোনওভাবে ভিসা জোগাড় করেও চলে আসেন তবু তাদের বিপদে পড়তে হবে। কারণ, অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওদের আর থাকতে দেওয়া হবে না।

গত কয়েকমাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতন চলছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। 

হোটেল মালিকদের তরফে জানানো হয়েছে, দেশের চেয়ে বড় কিছু হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের অবদান তো অনস্বীকার্য। অথচ আজ ভারতের পতাকা বাংলাদেশে অপমানিত হচ্ছে। এই অপমান কীভাবে সহ্য করা যায়! আর দেশ মাতৃকাকে যারা অপমান করে তাদের ক্ষমা করার প্রশ্নই ওঠে না। বাংলাদেশের তরফে ভারতের কাছে যতক্ষণ না ক্ষমা প্রার্থনা করা হচ্ছে ততক্ষণ এই বয়কট চলবে।

এক হোটেল মালিকের কথায়, "এভাবে বাংলাদেশি রোগীদের বয়কট করতে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু ইউনুসের সরকারকে বার্তা দিতে এছাড়া বিকল্প কোনও উপায় নেই। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত।"

 বাংলাদেশে ঘটে চলা ধারাবাহিক হিংসার ঘটনার প্রতিবাদে বাংলাদেশিদের রোগীদের বয়কটের সিদ্ধান্ত আগেই নিয়েছিল কলকাতার একাধিক হাসপাতাল। পরে ধীরে ধীরে সেই পথে হাঁটে জেলার একাধিক হাসপাতালও। একই পথের শরিক হয়েছে কলকাতার বহু হোটেল মালিকও। এবার একই পথে হাঁটল আলিপুরদুয়ার হোটেল অ্যাসোসিয়েশন। 


```