Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের সামনে থেকে শিশুকন্যাকে অপহরণ! হাওড়ার ঘটনায় বাড়ছে আতঙ্ক

৫ মার্চের ঘটনা। তারপর থেকে নিখোঁজ শিশুকন্যা। মুক্তিপণ চেয়ে বাড়িতে কোনও ফোন আসেনি। ফলে এটি অপহরণের ঘটনা নয় বলেই, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

মায়ের সামনে থেকে শিশুকন্যাকে অপহরণ! হাওড়ার ঘটনায় বাড়ছে আতঙ্ক

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 March 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: নিজের দুই সন্তানকে নিয়ে হাওড়া স্টেশনে (Howrah station) এসেছিলেন এক মহিলা। অপর এক মহিলা পাশে বসে ভাব জমান। কথা বলার ফাঁকে আচমকা তাঁর শিশু কন্যাকে কোলে নিয়ে ভিড়ে মিশে যান অভিযুক্ত মহিলা। 

৫ মার্চের ঘটনা। তারপর থেকে নিখোঁজ শিশুকন্যা। মুক্তিপণ চেয়ে বাড়িতে কোনও ফোন আসেনি। ফলে এটি অপহরণের ঘটনা নয় বলেই, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

সেই সূত্রে আরও বড় আশঙ্কা সামনে এসেছে। রেল পুলিশের আশঙ্কা, শিশুকন্যা অপহরণের নেপথ্যে রয়েছে মহিলা ‘যাযাবর গ্যাং’। অতীতে ট্রেনের যাত্রীদের বিভিন্ন ব্যাগ চুরির অভিযোগ উঠত এই গ্যাংয়ের বিরুদ্ধে। ইদানীং তাঁরা শিশু চুরি চক্রের সঙ্গেও যুক্ত বলে পুলিশের দাবি।

রেল পুলিশ সূত্রের খবর, এর আগে হাওড়া ও শালিমার স্টেশন থেকে শিশু পাচার চক্রের চাঁইদের ধরেছিল রেল পুলিশ।  তদন্তে নেমে দুটি ক্ষেত্রেই মহিলা যাযাবর গ্যাংকে পাকড়াও করেছিল পুলিশ। এক্ষেত্রেও যাযাবর গ্যাং জড়িত বলে মনে করা হচ্ছে।

এ ব্যাপারে রেল পুলিশ সুপার পুষ্পা বলেন, “শিশুকন্যাকে অপহরণের অভিযোগ এসেছে। তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সব কিছু এখনই বলা যাবে না।"

তবে গোটা ঘটনায় রেল পুলিশের ভূমিকা এবং যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। বস্তুত, দেশের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া. প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। সেখানে কীভাবে মহিলা যাযাবর গ্যাং এভাবে শিশু চুরি করে পালাতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। 


```