Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ঘনজঙ্গলে গাছের ফাঁকে আটকে হাতির ছানা! বিকট চিৎকার শুনে এগিয়ে এলেন বনকর্মীরা, তারপর...

মঙ্গলবার জঙ্গলে টহলদারিতে বেরিয়ে বিষয়টি নজরে আসে রেঞ্জ অফিসারের। তারপর শুরু হয় উদ্ধারকাজ। তবে বিষয়টি একেবারেই সহজ ছিল না বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা।

ঘনজঙ্গলে গাছের ফাঁকে আটকে হাতির ছানা! বিকট চিৎকার শুনে এগিয়ে এলেন বনকর্মীরা, তারপর...

আটকে পড়া হাতির ছানাকে উদ্ধার বনকর্মীদের

শেষ আপডেট: 18 September 2024 14:57

দ্য ওয়াল ব্যুরো: ঘন জঙ্গলের মধ্যে বিকট আওয়াজ! সেই আওয়াজ শুনেই ঘটনাস্থলে পৌঁছে টানা ৫ ঘণ্টার চেষ্টায় হাতির ছানাকে উদ্ধার করলেন বনকর্মীরা। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির নর্থ রেঞ্জের ঘটনা। 

মঙ্গলবার জঙ্গলে টহলদারিতে বেরিয়ে বিষয়টি নজরে আসে রেঞ্জ অফিসারের। তারপর শুরু হয় উদ্ধারকাজ। তবে বিষয়টি একেবারেই সহজ ছিল না বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা। 

ঠিক কী ঘটেছিল? 

সূত্রের খবর, মঙ্গলবার বেলা ১০ টা নাগাদ দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের অধীনে থাকা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নর্থ রেঞ্জ এলাকায় বন দফতরের কর্মীদের নিয়ে জঙ্গল টহলদারিতে বেরিয়ে ছিলেন রেঞ্জ অফিসার রাজকুমার লায়েক। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর আচমকাই ঘন জঙ্গল থেকে হাতির অদ্ভুত আওয়াজ তাঁদের কানে আসে। এরপরই রেঞ্জ অফিসার নিশ্চিতভাবে বুঝতে পারেন কোনও হাতি বিপদে পড়েছে। 

এরপর আওয়াজ শুনে রেঞ্জ অফিসার পাহাড়ের দুর্গম পথ ধরে সদলবলে ঘন জঙ্গলের দিকে এগিয়ে যান। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরই আসল বিষয় নজরে আসে। দেখা যায়, ঘন জঙ্গলের ভিতর দুটি গাছের ফাঁকে আটকে পড়েছে একটি হাতির ছানা। লাগাতার চেষ্টা করলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি শাবক হাতিটি। 

পরিস্থিতি বেগতিক বুঝে বনকর্মীরা ছানা হাতিটিকে উদ্ধারের জন্য এগিয়ে যান। কিন্তু বিষয়টি এতটাও সহজ ছিল না। কারণ হাতিটি আটকে যাওয়ায় জঙ্গলের ভিতর তখন ভিড় জমাতে শুরু করেছে বুনো হাতির দল। এদিকে বনকর্মীরা হাতির ছানাটিকে উদ্ধার করতে এলেই তাঁদের দিকে তেড়ে যায় বুনো হাতির দল। এরপর প্রাণভয়ে সেখান থেকে প্রথমে পিছু হঠতে বাধ্য হন তাঁরা।  

পরে বনকর্মীদের চলে যেতে দেখে বুনো হাতিরা কিছুক্ষণের জন্য পিছু ফিরলে সেই সুযোগকেই কাজে লাগান রেঞ্জ অফিসার। তাঁর নির্দেশেই হাতির ছানাকে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। এরপর টানা ৫ ঘণ্টা চেষ্টা করে হাতির ছানাটিকে উদ্ধার সম্ভব হয়। পরে বনকর্মীরা ছানা হাতিটিকে তাদের দলেই ফিরিয়ে দেয় বলে খবর। 

তবে অপারেশন যে একেবারেই সহজ ছিল না একথা স্বীকার করে রেঞ্জ অফিসার রাজকুমার লায়েক বলেন, ‘মঙ্গলবার সকালে ডিউটিতে গিয়েছিলাম। আচমকাই কানে ভেসে আসে অদ্ভুত আওয়াজ। এরপর ঘন জঙ্গলের দিকে এগিয়ে যেতেই দেখি গাছের ফাঁকে আটকে আছে। কিন্তু ওই অবস্থায় কুনকি হাতি দিয়ে শিশু হাতিকে উদ্ধারের চেষ্টা করলে অনেকটা সময় নষ্ট হত এবং হাতির ছানাটির প্রাণ সংশয়ও ঘটতে পারত। সেকারণে এক মুহূর্ত সময় নষ্ট না করে পরিস্থিতি বেগতিক বুঝে বনকর্মীদের সঙ্গে নিয়ে হাতির ছানাটিকে উদ্ধার করা হয়’।


```