দ্য ওয়াল ব্য়ুরো: বিভিন্ন পশু-পাখির নানা মজার কাণ্ডকারখানা প্রায়ই মন জয় করে নেয় নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় না-মানুষদের নানা খুনসুটির ভিডিও। ফের সামনে এল সে রকমই একটি ভিডিও। আর তা দেখেই হেসেই লুটোচ্ছে নেট দুনিয়া।
থাইল্যান্ডের চিয়াং মাই শহরের রাই আমগোর্ড ফু কাও অরগ্যানিক ফার্মে ঘটে যাওয়া একটি ঘটনাই মন কেড়েছে সকলের। দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সেটি। দেখা যাচ্ছে, নিজের মনে হেঁটে বেড়াচ্ছে এক ছোট্ট হাতির ছানা। বৃষ্টি হওয়ার জন্য ফার্মের মাটি খানিক কাদা-কাদা। সেখানেই আচমকা ছুটে আসে একটি কুকুরছানা। তাকে দেখেই মহাবিক্রমে তেড়ে যায় সেই হাতির ছানা। ভাবটা এমন, তুই কী করছিস ব্যাটা আমার জায়গায়! তবে ওই তাড়া করতে যাওয়াই সার। ছুটতে গিয়েই পা পিছলে ধপাস হল সে!
তার পরে বেজায় মুষড়ে পড়ে কুকুরছানাকে ছেড়ে ফিরে এল নিজের জায়গায়। তত ক্ষণে ফের দু'টো বড় কুকুর তেড়ে এসেছে তার দিকে। তাদের আবার ভাবটা এমন, এটা কিন্তু আমাদেরও জায়গা!
দেখুন সেই ভিডিও।
https://www.youtube.com/watch?time_continue=4&v=0mXLHoMtWHI
জানা গেছে, থাইল্যান্ডের ওই খামারে বিভিন্ন বন্য জন্তু-জানোয়ারের দেখভাল করা হয়। সেখানেই রয়েছে ন'বছরের একটি হস্তিশাবক। নাম তার, টি-নই। সেই টি-নইয়ের কীর্তি দেখেই এখন হেসে লুটোপুটি খাচ্ছে নেট দুনিয়া।
দেখা যাচ্ছে, একটি কুকুরছানাকে দিয়ে ছুটতে গিয়েই কাদায় ধড়াস করে পড়ে যায় টি-নই। সঙ্গে সঙ্গে অন্য কুকুরগুলো ভয় না পেয়ে তার কাছে চলে আসে। আবার তারা টি-নইকে একটু খুঁচিয়ে দিয়ে পালিয়ে যায়।